Site icon Hindustan News Point

বিক্রি হয়ে যাচ্ছে IDBI Bank, কী হবে আপনার টাকার?

IDBI Bank

হাতবদল হচ্ছে মালিকানা। বিক্রি হয়ে যাচ্ছে দেশের আরও একটি ব্যাঙ্ক। কেন্দ্রীয় সরকারের এলআইসি (LIC) আইডিবিআই (IDBI Bank) ব্যাঙ্কে তাদের সম্মিলিত প্রায় ৬০.৭২% মালিকানা কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস-এর (Fairfax Financial) কাছে বিক্রির চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। এমনটাই সরকারি সূত্রে খবর। এবার এই ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহকদের কী হবে?

আপনার টাকার কী হবে?

এই বেসরকারিকরণের ফলে ব্যাঙ্কের দৈনন্দিন কার্যক্রমে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না এবং আপনার গচ্ছিত টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে (IDBI Bank)।

সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট: আপনার অ্যাকাউন্টে জমা থাকা টাকা সম্পূর্ণ সুরক্ষিত। নতুন মালিকানা এলেও আপনার জমার পরিমাণ বা অ্যাকাউন্টের নিয়মে কোনো পরিবর্তন আসবে না।

ফিক্সড ডিপোজিট (FD) এবং রেকারিং ডিপোজিট (RD): আপনার করা সব এফডি এবং আরডি সুরক্ষিত থাকবে। পুরনো সুদের হার এবং মেয়াদ অপরিবর্তিত থাকবে।

লোন এবং ইএমআই (EMI): মালিকানা বদলের কারণে আপনার কোনো লোনের সুদের হার বা ইএমআই-তে তাৎক্ষণিক পরিবর্তন আসবে না। আপনার পুরনো চুক্তিই বলবৎ থাকবে।

গ্রাহক হিসেবে আপনার সুবিধা-পরিষেবা: বেসরকারি হাতে চলে গেলে ব্যাংকের প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিষেবা আরও উন্নত হওয়ার সম্ভাবনা থাকে।

নিয়ন্ত্রণ: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এই ধরনের মালিকানা বদলের ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তাই গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখা হবে।

শেয়ারহোল্ডারদের জন্য কী খবর?

সরকার ফেয়ারফ্যাক্সকে শেয়ার প্রতি প্রায় ৮১ ডলার ধরে শেয়ার বিক্রির বিবেচনা করছে। বেসরকারিকরণের চূড়ান্ত প্রক্রিয়ার কারণে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের দামে শেয়ার বাজারের গ্রাফ ব্যাপক ওঠানামা করতে পারে।

ব্যাঙ্ক বেসরকারিকরণ কেন হচ্ছে এবং এর সুবিধা কী?

কেন্দ্রীয় সরকার এবং LIC সম্মিলিতভাবে IDBI ব্যাঙ্কের প্রায় ৯৫% মালিকানা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে থেকে ৬০.৭২% শেয়ার বিক্রির মাধ্যমে ব্যাঙ্কটিকে সম্পূর্ণ বেসরকারি সংস্থায় রূপান্তর করা হচ্ছে, যা সরকারের কৌশলগত চিন্তাভাবনার একটি অংশ।

উন্নত প্রযুক্তি ও পরিষেবা: ফেয়ারফ্যাক্স-এর মতো বিশ্বের বিনিয়োগকারী সংস্থা মালিকানায় এলে লাভের মুখ দেখবে এই ব্যাঙ্ক। ফলে ব্যাংকিং প্রযুক্তির আধুনিকীকরণ হলে গ্রাহক পরিষেবা আরও উন্নত হবে।

ব্যাঙ্কের জমা না বাড়লে ঋণ দেবে কীভাবে?


Exit mobile version