Site icon Hindustan News Point

বাড়তে চলা জিনিসের দামে ব্যতিব্যস্ত মানুষ

India Inflation 2026 Illustration depicting rising inflation in India, showing increasing prices of essential commodities such as vegetables, milk, bread, cooking oil, fuel, and LPG gas. A worried middle-class man stands beside grocery items and fuel equipment, with an upward-trending graph symbolizing the growing cost of living, economic pressure, and reduced purchasing power.

কুশল চক্রবর্তী
বিগত ছয় মাসে ভারতের দুধ, শাকসবজি, পাউরুটির দাম বেশ কিছুটা বেড়েছে (India Inflation 2026)। শুধু খাদ্যবস্তু কেন, তার সঙ্গে বেড়েছে খনিজ তেল আর ভোজ্য তেলের দামও। এগুলো সবই দারিদ্রসীমার আশপাশ ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের খুবই কষ্টের কারণ হয়ে উঠেছে দিন চালানোর ব্যাপারে।

গ্রামগঞ্জের ক’জন মানুষই আর মুদ্রাস্ফীতি বোঝেন? তাঁরা বোঝেন দিনের দিন যে টাকা তাঁরা রোজগার করেন তা দিয়ে তাঁর দিন গুজরান হয় কি না। শুধু তাদের কেন, বলতে গেলে যারা এখন “জেন জি” বলে পরিচিত, তাদের পকেটেও হাত পড়ছে। কারণ হোটেল বা রেস্তোরাঁয় খাওয়ার খরচাও বাড়ছে। আসলে সরকার বাহাদুর রান্নার আর বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর ফলে রেস্তোরাঁগুলো তাদের খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার বাহদুর অবশ্য বলছে, মধ্যপ্রাচ্যে অনেক দিন ধরে চলা যুদ্ধ আর এল নিনোর প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। তা যে একবারে ঠিক নয়, তা অবশ্য বলা যাচ্ছে না। (India Inflation 2026)

আরও পড়ুন: EPF গ্রাহকদের জন্য বড় স্বস্তি, সুদের টাকা জমা পড়বে শীঘ্রই; জেনে নিন কেন্দ্রের নতুন সিদ্ধান্ত

পরিসংখ্যান বলছে মুদ্রাস্ফীতি ৪% ছাড়িয়ে যাওয়ার মুখে। এমনকি কয়েকদিন আগে এনিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও সাবধান করেছে সকলকে। এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে যে মুদ্রাস্ফীতির হার হয়তো বাড়তে বাড়তে আগামী ২০২৭ সালের জানুয়ারি-মার্চে ৫.৪% গিয়ে দাঁড়াবে। অন্যদিকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু তার নীতিতে ২-৬% এর মধ্যে মুদ্রাস্ফীতি ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু অন্য কিছু সংস্থা কিন্তু বলছে এবারে মুদ্রাস্ফীতি ৬% ছাড়িয়ে যাবে। বাড়তে চলা এই জিনিসপত্রের দামের ফলে একদিকে যেমন টাকার ক্রয় ক্ষমতা কমবে তেমনি মানুষের সঞ্চয়ের পরিমাণও কমবে। এর ফলে নিম্নমুখী হবে সারা দেশের অর্থনীতি। অন্যদিকে জিনিসের দাম বাড়ার ফলে লোকের বিভিন্ন দ্রব্যের প্রতি এখন যা চাহিদা আছে তাতেও টান পড়বে। অতএব শিল্পের উপরও এর প্রভাব আসবে। (India Inflation 2026)

ভারতের কোনও অংশে প্রচন্ড গরমের জন্য টমেটোর উৎপাদন ব্যাহত হওয়ায় তার দাম বাড়তেই পারে। কিন্তু টমেটোর সেই দাম সরকারি হিসাবে ৫৯% বাড়াটা মেনে নেওয়া খুব মুশকিল। কারণ সরকার বাহাদুর বলছে ৫৯% দাম বেড়েছে, তখন বাস্তবে ভারতের বিভিন্ন বাজারে খুচরো টমেটো কিন্তু আপামর জনতার কাছে পৌঁছাচ্ছে প্রায় ৮০% চড়া দামে। অতএব মজুতদারদের প্রতি আঙুল উঠতেই পারে।

আরও পড়ুন: সোনার ভান্ডার নিয়ে জল্পনা, ২০০ টন বিক্রির দাবি খারিজ RBI-এর

আবার অন্যদিকে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন, পেট্রল আর ডিজেলের দাম যথাক্রমে ৩.২% আর ৩.৪% বাড়ার ফলে পরিবহন খরচা বেড়েছে। তার ফলে নানা শাক সবজি আর অন্যান্য জিনিসের দামও বেড়েছে। প্রশ্ন হচ্ছে পেট্রলের দাম বাড়ার ফলে প্রত্যেক মানুষেরই তো যাতায়াতের খরচ বেড়েছে। সেটাও তো মানুষকে বইতে হচ্ছে। (India Inflation 2026)

অন্য দিকে সবচেয়ে অসুবিধায় পড়ছেন যারা ব্যাঙ্কে টাকা রেখে সুদের উপর জীবন নির্বাহ করেন তাঁরা। এদের মধ্যে আবার অনেকেই জীবনের প্রান্তে এসে পৌঁছেছেন, তাদের এবার স্থায়ী আমানতে এতটুকুও সুদ বাড়েনি সরকার বাহদুর বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বদান্যতায়। কী অদ্ভুত এই ভারত, ২০১২ সালের ৩১ মে, তৎকালীন সরকারের বিরোধী পক্ষে থাকা এই বিজেপি দল ও অন্যান্য দল মিলে বনধ ডেকেছিল পেট্রল, ডিজেলের ও অন্যান্য জিনিসের দাম বাড়ার জন্য।

আর আজ, প্রশ্ন করলেই মুশকিল?


Exit mobile version