Site icon Hindustan News Point

India New Zealand: দাম কমবে জিনিসের? নিউ জিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত

India New Zealand

সোমবার ভারত ও নিউ জিল্যান্ড দুই দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেছে। এই চুক্তিটি চলতি বছরের শেষের দিকে কার্যকর হওয়ার কথা রয়েছে এবং এটিকে নিউ জিল্যান্ডের সংসদে অনুমোদন করাতে হবে। নিউ জিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লির ভারত মণ্ডপমে আনুষ্ঠানিকভাবে (India New Zealand) এই চুক্তিটি স্বাক্ষর করেন।

নিউ জিল্যান্ডে, স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিটি সংসদের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য কমিটি (FADTC) দ্বারা পরিচালনা করা হবে। একটি জনমত সমীক্ষাও করা হবে, কমিটি অনুমোদনের জন্য সংসদে তারা তাদের প্রতিবেদন জমা দেবে। এই প্রক্রিয়াটিতে কমপক্ষে ছয় মাসের প্রক্রিয়া।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এক্স হ্যান্ডলে দেওয়া একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, “এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে এবং বাজারে প্রবেশাধিকার বাড়বে।”

তিনি আরও জানান, বর্তমানে ভারতীয় বাজারে প্রবেশের ক্ষেত্রে কিছু পণ্যের ওপর শুল্ক আরোপিত রয়েছে। এই এফটিএ সেই বাধা ধীরে ধীরে কমাবে, ফলে রপ্তানির প্রতিযোগিতা বাড়বে এবং বাণিজ্য প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

নিউ জিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী টড ম্যাকক্লে বলেন, এই চুক্তি “এক প্রজন্মে একবারের সুযোগ” এবং এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তিনি জানান, চুক্তি স্বাক্ষরের পর তা সংসদীয় পর্যালোচনার জন্য উত্থাপন করা হবে, যাতে জনসাধারণের মতামত নেওয়া যায়।

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে ইওয়াই ইন্ডিয়ার ট্রেড পলিসি লিডার অগ্নেশ্বর সেন বলেন, “চুক্তিটি কার্যকর হওয়ার পর নিউ জিল্যান্ড তার ৮,২৮৪টি ট্যারিফ লাইনের শতভাগের ওপর শুল্ক বিলোপের যে প্রস্তাব দিয়েছে, তার অর্থ হলো, বস্ত্র, পোশাক, চামড়া, ঔষধ, যন্ত্রপাতি এবং গাড়ির যন্ত্রাংশের মতো ভারতীয় পণ্য শুল্ক মুক্তভাবে নিউ জিল্যান্ডে প্রবেশ করবে, যার ফলে গড়ে ২.২ শতাংশ আরোপিত শুল্ক বিলুপ্ত হবে। উল্লেখ্য যে, এই গড়ের মধ্যে পোশাক এবং চামড়ার পণ্যের মতো আমাদের কিছু শ্রম-নিবিড় রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল, যেগুলোও এখন শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।”


Exit mobile version