Site icon Hindustan News Point

Indian Rupee Hits Record Low: মধ্যপ্রাচের অশান্তির আঁচ ভারতীয় মুদ্রায়, ডলারের সাপেক্ষে নিচে নামল দর

Indian Rupee Hits Record Low

এবার রেকর্ড অঙ্কে নিচে নামল ভারতীয় রুপি। বুধবার আমেরিকান ডলারের সাপেক্ষে টাকার দাম আরও নামল (Indian Rupee Hits Record Low)। আমেরিকান ডলারের সাপেক্ষে ভারতীয় রুপির বিনিময় দর হয়েছে ৯২.৬৫। এই প্রথমবার ডলারের সাপেক্ষে টাকার দাম ৯২.৫০-র গণ্ডি পার করেছে। এর আগে প্রতি ডলারের সাপেক্ষে টাকার সর্বনিম্ন দর ছিল ৯২.৪৭৫০।

অর্থনীতিবিদরা বলছেন, পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হয়ে রয়েছে। এর ফলে ভারতে আমদানীর খরচ বাড়ছে। শুধুতাই নয়,হরমুজ প্রাণালী দীর্ঘদিন বন্ধ থাকায়, জ্বালানি তেলের আমদানী খরচ ভারতে বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহণে বাধা তৈরি হওয়ায় অর্থনীতির উপরেও চাপ বেড়েছে। যা রুপির দামেও চাপ বাড়িয়েছে।

আমেরিকার ফেডারেল রিজ়ার্ভের সুদের হার ঘোষণার আগেও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়ে ছিল। আর যার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগে। অর্থনীতিবিদদের মতে শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নি সরে যাওয়ায় রুপির উপর চাপ পড়েছে। আর এই পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে মনে করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে অশান্তির পরে হরমুজ় প্রণালী বন্ধের ঘোষণা করে ইরান। আর তারপরেই আন্তর্জাতিক বাজারে ধাক্কা খায় জ্বালানি তেলের সরবরাহ। এক লাফিয়ে বেড়ে যায় ক্রুড অয়েলের দাম। সেই মুহূর্তে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার ছুঁয়ে যায়। এ দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ১০৩ ডলার ছাড়িয়েছে। টাকার দাম পতনের পরেও বুধবার সেনসেক্স ও নিফটি পজিটিভ রয়েছে।


Exit mobile version