Site icon Hindustan News Point

হু হু করে বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ, অঙ্ক শুনলে চমকে যাবেন

Jio Airtel Vi Tariff Hike

দেশের বেসরকারি টেলিকম সংস্থা Reliance Jio, ভারতী এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi)-র গ্রাহকদের জন্য ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক (Q1 FY27) নিয়ে Centrum Institutional Research এর প্রকাশিত একটি প্রিভিউ রিপোর্টে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যেই Pre-Paid প্ল্যানের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। টেলিকম সংস্থাগুলির সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি এবং আয় বৃদ্ধির ধীর গতির কারণেই এই সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। (Jio Airtel Vi Tariff Hike)

রিপোর্ট অনুযায়ী, গত এক থেকে দুই মাসে টেলিকম সংস্থাগুলির ARPU (Average Revenue Per User) বা গ্রাহক প্রতি গড় আয় বৃদ্ধি খুবই সীমিত ছিল। এছাড়াও, শেষবার মোবাইল পরিষেবার শুল্ক বৃদ্ধি হয়েছিল প্রায় দু’বছর আগে। বর্তমানে বাজারে কার্যত তিনটি বড় বেসরকারি সংস্থা এবং একটি সরকারি সংস্থা থাকায় মূল্য নির্ধারণের পরিবেশ আগের তুলনায় আরও অনুকূল হয়েছে বলেও মত গবেষণা সংস্থার। তাদের অনুমান, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন করে ট্যারিফ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। (Jio Airtel Vi Tariff Hike)

তবে এবার শুধু রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোই নয়, টেলিকম সংস্থাগুলি দামের কাঠামোতেও পরিবর্তন আনতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ভবিষ্যতে ‘যত বেশি ব্যবহার, তত বেশি খরচ’ নীতি কার্যকর হতে পারে। অর্থাৎ, যাঁরা বেশি মোবাইল ডেটা ব্যবহার করবেন, তাঁদের তুলনামূলক বেশি মূল্য দিতে হতে পারে। (Jio Airtel Vi Tariff Hike)

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে 2G গ্রাহকদের 4G ও 5G পরিষেবায় স্থানান্তর এবং ডেটা ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সংস্থাগুলির আয় কিছুটা বেড়ছে। কিন্তু দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য ARPU বৃদ্ধি এবং পরিষেবা থেকে আয় ও মুনাফা বাড়াতে ট্যারিফ বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছে টেলিকম শিল্প। কারণ, ডেটা ব্যবহারের পরিমাণ বাড়লেও তা সরবরাহের খরচ প্রায় একই থাকে। সেই সুযোগ কাজে লাগিয়েই পরিষেবার মূল্য কাঠামো বদলে আয় বাড়ানোর পথে হাঁটতে পারে Jio, Airtel এবং Vi। (Jio Airtel Vi Tariff Hike)

আরও পড়ুন :-বিরাটদের IPL জয়কে সম্মান, বিশেষ RCB Edition ফোন আনছে Nothing


Exit mobile version