Site icon Hindustan News Point

LPG Cylinder Booking: গৃহস্থের মাথায় হাত, ২১ নয়, আরও দেরিতে করতে হবে গ্যাস বুকিং

LPG cylinder booking

ফের রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে আনল বড় পরিবর্তন। এখন থেকে একটি এলপিজি (LPG) সিলিন্ডার বুক করার পর আরেকটি সিলিন্ডার বুক করতে হলে আগের মতো ২১ দিন নয়, অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ আবহে গ্যাসের জোগান পর্যাপ্ত না থাকায় এই সিদ্ধান্ত। LPG Cylinder Booking

সম্প্রতি ইরান-ইজরায়েলের সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে গ্যাস থেকে শুরু করে জ্বালানি কিছুই আসছে না। এর ফলে ঘাটতি দেখা যায় দেশে। অনেকেই এলপিজি-র ঘাটতির আশঙ্কা করে আগের তুলনায় অনেক দ্রুত গ্যাস বুক করছেন। আগে যে পরিবার প্রায় ৫৫ দিন পরপর গ্যাস বুক করত, সেখানে তারাই মাত্র ১৫ দিনের মধ্যেই আবার বুকিং করার চেষ্টা করছিল। এতে বাজারে অস্বাভাবিক চাহিদা তৈরি হয় এবং মজুত গ্যাসের পরিমাণে চাপ পড়তে থাকে। এই পরিস্থিতি সামাল দিতেই এবং পর্যাপ্ত পরিমাণে জোগান বজায় রাখতে সরকার নতুন নিয়ম চালু করল। LPG Cylinder Booking

কয়েকদিন আগেই সরকারি তরফে ঘোষণা করা হয়েছিল দুটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ন্যূনতম ব্যবধান ২১ দিন থাকতেই হবে। তবে এবার সেই ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করা হলো। এর ফলে গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করা যেমন সহজ হবে তেমনই সাধারণ গ্রাহকের কাছে রান্নার গ্যাস সহজে পৌঁছানোও যাবে বলে মনে করছে সরকার।

সরকার একই সঙ্গে দেশের বিভিন্ন রিফাইনারিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশও দিয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বাণিজ্যিক সংযোগের আগে গৃহস্থালির ব্যবহারকারীদের গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি সূত্রের কথায়, “ঘরোয়া গ্রাহকরাই সবসময় প্রথম অগ্রাধিকার পাবেন।”

এছাড়াও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকার জানিয়েছে, দেশে আপাতত পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। LPG Cylinder Booking

সব মিলিয়ে, রান্নার গ্যাসের সঠিক সরবরাহ বজায় রাখতে এবং মজুত রুখতেই বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।


Exit mobile version