Site icon Hindustan News Point

LPG Cylinder Booking: গ্যাসের আকালে আপনিও আতঙ্কিত? প্রয়োজনে কীভাবে বুক করবেন সিলিন্ডার? দেখে নিন

LPG cylinder booking

সম্প্রতি পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের রান্নার গ্যাসের বাজারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার কারণে দেশে এলপিজির দামও বেড়েছে। ঘরোয়া রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি ৬০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ১১৫ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে বহু পরিবারই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকের আশঙ্কা, যদি আন্তর্জাতিক পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে গ্যাসের জোগানেও সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যেই দেশের কিছু বড় শহর—যেমন বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লিতে—হোটেল, রেস্তোরাঁ এবং পেয়িং গেস্টের পরিষেবার উপরে এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে। বাণিজ্যিক গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক ছোট হোটেল ও খাবারের দোকান ব্যবসা চালাতে সমস্যায় পড়েছে। কোথাও কোথাও বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। LPG Cylinder Booking

এই আতঙ্কের আবহে অনেক সাধারণ গ্রাহক আগের তুলনায় অনেক দ্রুত গ্যাস বুক করার চেষ্টা করছেন। আগে যে পরিবার সাধারণত প্রায় ৫০ থেকে ৫৫ দিন পরপর গ্যাস বুক করত, তাদের মধ্যেও অনেকেই এখন ১৫–২০ দিনের মধ্যেই আবার বুকিং করার চেষ্টা করছেন। এর ফলে বাজারে অস্বাভাবিক চাহিদা তৈরি হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থার উপর চাপ বাড়ছে।

এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন করেছে। আগে একটি সিলিন্ডার বুক করার পর আবার বুক করতে ন্যূনতম ২১ দিন অপেক্ষা করতে হতো। এখন সেই ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। সরকারের মতে, এতে গ্যাসের সঠিক বন্টন নিশ্চিত করা সহজ হবে এবং মজুতদারি বা অযথা বেশি বুকিংয়ের প্রবণতাও কমবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশের বিভিন্ন রিফাইনারিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহস্থালির ব্যবহারকারীদের গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। সরকারের দাবি, দেশে আপাতত পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের বড় কোনো ঘাটতি নেই এবং কিছুদিনের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে।

তবে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থেকেই যাচ্ছে। অনেকেই ভাবছেন, আগামী দিনে গ্যাসের জোগান স্বাভাবিক থাকবে তো? কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, যদি আপনার এই মুহূর্তে এলপিজি সিলিন্ডারের প্রয়োজন হয়, তাহলে দেরি না করে বুকিং করে রাখতে পারেন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সহজে বুকিং করা যায়। LPG Cylinder Booking

আপনার পরিসেবককে যোগাযোগ করে আজই বুকিং করতে পারেন। নীচে যোগাযোগের বিস্তারিত তথ্য দেওয়া হলো:

এছাড়াও আপনি আপনার এলাকার নিকটবর্তী গ্যাস অফিসে গিয়েও আপনার এলপিজি সিলিন্ডার বুক করতে পারেন।


Exit mobile version