Site icon Hindustan News Point

প্রযুক্তির দুনিয়ায় AI-এর থাবা, হাজার হাজার কর্মীর ছাঁটাই Meta, LinkedIn-এ

Meta Linkedin Layoff

আশঙ্কা করেছিলেন অনেকেই এবার সেটাই সত্যি হলো। ভোর হতে না হতেই চাকরি খোয়ানোর নোটিশ পেয়ে গেলেন Meta-র কর্মীরা। পিছিয়ে নেই LinkedIn-ও। জোর কদমে ছাঁটাই অভিযান শুরু করেছে এই দুই সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয়। একদিকে সংস্থাগুলি যেই AI প্রযুক্তিকে কাজে লাগিয়েই দ্রুত কাজ করতে চাইছে অন্যদিকে সেই AI-এর অত্যধিক ব্যবহারই বহু কর্মীর চাকরি খোয়ানোর প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সংস্থাগুলি এখন খরচ কমাতে এবং AI নির্ভর ব্যবস্থার দিকে ঝুঁকতেই এই সিদ্ধান্ত নিচ্ছে।

Meta-র প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মূল পরিচালক সংস্থা Meta ফের শুরু করেছে তাদের ছাঁটাই অভিযান। একধাক্কায় প্রায় ৮ হাজার কর্মীদের ছাঁটাই করলো এই সংস্থা। কর্মীদের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছিল। আর বুধবার ভোর হতে না হতেই সেটাই সত্যি হলো। সবার আগে এই ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন সিঙ্গাপুরের কর্মীরা। স্থানীয় সময় ভোর ৪টে থেকেই কর্মীদের কাছে এই নোটিশ পৌঁছতে থাকে। খুব শীঘ্রই আমেরিকা ও ইউরোপের অফিসের কর্মীদের কাছেও এই একই নোটিশ পাঠানো হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। মার্ক জাকারবার্গের এই সংস্থা সূত্রে খবর, মূলত সংস্থার বিভিন্ন বিভাগে পুনর্গঠন এবং AI নির্ভর কাজের পরিমাণ বাড়ানোর পরিকল্পনার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও দক্ষ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে এগোতে চাইছে তারা। সেই কারণেই বহু ক্ষেত্রে মানুষের বদলে AI প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে কিছু পদের আর প্রয়োজন থাকছে না, ফলে শুরু হচ্ছে ছাঁটাই করার কাজ। (Meta Linkedin Layoff)

জর্জিয়া মেলোনিকে ‘Melody’ উপহার মোদির, ফের ভাইরাল Melodi জুটি

লিঙ্কডইনেও ৬০০-র বেশি কর্মী ছাঁটাই

মেটার পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে LinkedIn-ও। ইতিমধ্যে এই সংস্থাটি ৬০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। বিভিন্ন বিভাগ মিলিয়ে এই ছাঁটাই হয়েছে বলে খবর। এই ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে LinkedIn-এর মাউন্টেন ভিউ অফিস থেকেই প্রায় ৩৫০-এরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। সম্প্রতি LinkedIn সিইও ড্যানিয়েল শাপেরো কর্মীদের উদ্দেশে একটি অভ্যন্তরীণ মেমো পাঠান, সেখানেই ছিল ছাঁটাইয়ের নোটিশ। যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা, দীর্ঘমেয়াদি উন্নয়নের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থার দাবি, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কাঠামো বদল করতেই এই সিদ্ধান্ত।

AI কি তবে নতুন আতঙ্ক?

গত কয়েক বছর ধরেই প্রযুক্তি সংস্থাগুলিতে একাধিক দফায় কর্মী ছাঁটাই করা হয়েছে। কোভিড পরবর্তী সময়ে অতিরিক্ত নিয়োগ, বিজ্ঞাপন বাজারে মন্দা এবং ব্যবসায়িক ব্যয় কমানোর লক্ষ্য- সব মিলিয়েই প্রযুক্তি সংস্থাগুলি কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে। তার সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে AI প্রযুক্তির দ্রুত বিস্তার।

বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন— AI কি তবে ভবিষ্যতে আরও বেশি চাকরি কেড়ে নেবে? বিশেষজ্ঞদের একাংশ অবশ্য মনে করছেন, AI যেমন কিছু চাকরির উপর প্রভাব ফেলছে, তেমনই নতুন ধরনের কাজের সুযোগও তৈরি করছে। (Meta Linkedin Layoff)

তবে আপাতত বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম দুই বড় সংস্থা Meta এবং LinkedIn-এর এই হঠাৎ শুরু করা ছাঁটাই অভিযান দেখে প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত সমস্ত কর্মীদের মধ্যেই অনিশ্চয়তা এবং উদ্বেগ ক্রমশ বাড়ছে। কবে,কখন তাদের কাছেও চাকরি হারানোর খবর এসে পৌঁছবে সেই আতঙ্কেই আছেন তারা।


Exit mobile version