[ছবি:এক্স]
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-কে ঘিরে বিশ্ব জুড়ে প্রযুক্তি সংস্থাগুলির প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে, ততই বদলে যাচ্ছে তাদের ব্যবসায়িক কৌশল। সেই পরিবর্তনের বড় উদাহরণ এবার মাইক্রোসফট। (Microsoft Layoffs) সংস্থাটি বিশ্ব জুড়ে প্রায় ৪,৮০০ কর্মী, অর্থাৎ মোট কর্মীবাহিনীর ২.১ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে Xbox গেমিং বিভাগে, যেখানে আগামী অর্থবর্ষ জুড়ে প্রায় ৩,২০০ পদ বিলুপ্ত হবে। একই সঙ্গে একাধিক গেম স্টুডিওর মালিকানাতেও বড় পরিবর্তন আনছে সংস্থা।
(Microsoft Layoffs) মাইক্রোসফট জানিয়েছে, এই ছাঁটাইয়ের মূল লক্ষ্য ব্যবসাকে আরও কার্যকর ও লাভজনক করে তোলা। সংস্থার দাবি, কর্মীদের পরিবর্তে AI-কে বসানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে AI-নির্ভর কাজের ধরন দ্রুত বদলে যাওয়ায় সংস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে।
Xbox-কে কেন্দ্র করে শুরু হয়েছে বড়সড় পুনর্গঠন। পরিকল্পনা অনুযায়ী, Compulsion Games এবং Double Fine Productions স্বাধীন সংস্থা হিসেবে কাজ করবে। অন্যদিকে Ninja Theory ও Undead Labs নতুন মালিকানার অধীনে যাবে। এছাড়া Arkane Studios-এর ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য বিক্রি বা অন্য কৌশলগত বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।
Xbox প্রধান আশা শর্মা কর্মীদের উদ্দেশে জানিয়েছেন, গেমিং ব্যবসাকে দীর্ঘমেয়াদে টেকসই করতে এই পদক্ষেপ জরুরি। (Microsoft Layoffs) তাঁর দাবি, Xbox-এর মুনাফার হার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক কমে এসেছে। গত পাঁচ বছরে কনটেন্ট, প্ল্যাটফর্ম ও হার্ডওয়্যারে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হলেও বার্ষিক আয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার কমেছে। এছাড়া ২০২৫ সালে Game Pass-এর সাবস্ক্রিপশন মূল্য বাড়ানোর পর বিপুল সংখ্যক গ্রাহক হারায় Xbox, যা ব্যবসায় চাপ আরও বাড়ায়।
মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো বার্তায় স্পষ্ট করেছেন, ছাঁটাই হওয়া পদগুলিতে AI-কে নিয়োগ করা হচ্ছে না। তবে তিনি স্বীকার করেছেন, AI এখন অনেক নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করছে, ফলে কাজের ধরন দ্রুত বদলাচ্ছে। (Microsoft Layoffs) সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই সংস্থার সম্পদ ও কর্মী কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, AI অবকাঠামো, ডেটা সেন্টার এবং সুপারকম্পিউটিংয়ে মাইক্রোসফটের বিপুল বিনিয়োগ অন্যান্য ব্যবসায় লাভজনকতা বাড়ানোর চাপ তৈরি করেছে। পাশাপাশি Sony ও Nintendo-র সঙ্গে তীব্র প্রতিযোগিতা, Xbox হার্ডওয়্যার এবং সাবস্ক্রিপশন ব্যবসার দুর্বল পারফরম্যান্সও এই পুনর্গঠনের অন্যতম কারণ।
প্রসঙ্গত, এটি এক বছরের মধ্যে মাইক্রোসফটের দ্বিতীয় বড় ছাঁটাই। (Microsoft Layoffs) চলতি বছরের শুরুতেই সংস্থাটি আমেরিকায় কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর (buyout) কর্মসূচি চালু করেছিল। এদিকে চলতি বছরে মাইক্রোসফটের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে Amazon এবং Meta-র মতো একাধিক প্রযুক্তি সংস্থাও AI-কেন্দ্রিক বিনিয়োগ বাড়াতে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। ফলে প্রযুক্তি শিল্পে এখন দক্ষতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং AI-কে কেন্দ্র করে নতুন ব্যবসায়িক মডেল গড়ে তোলাই প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।
ভারতের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান, সিন্ধুর জল নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি

