Site icon Hindustan News Point

Mohamed Alabbar: “রাত ১ টাতেও ফোন তোলেন ভারতীয়রা”—বুর্জ খলিফা নির্মাতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য

Mohamed Alabbar

বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা এবং দুবাই মল-এর নির্মাতা সংস্থা ইমার (Emaar Properties) এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার (Mohamed Alabbar) ভারতীয় কর্মীদের কাজের মানসিকতা নিয়ে এমন মন্তব্য করলেন, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলেছে। তাঁর দাবি, ভারতীয় কর্মীদের মতো নিষ্ঠা ও দায়িত্ববোধ খুব কম জাতির মধ্যেই দেখা যায়—এমনকি তারা রাত ১ টাতেও ফোন ধরতে পিছপা হন না।

সম্প্রতি ‘Make It in the Emirates summit’-এ বক্তব্য রাখতে গিয়ে আলাব্বার বলেন, “আমি ভারতীয়দের নিয়োগ দিতে বেশি পছন্দ করি, কারণ তারা কাজের প্রতি ভীষণভাবে দায়বদ্ধ। সময়-অসময় বলে তাদের কাছে কিছু নেই—প্রয়োজনে গভীর রাতেও তারা সাড়া দেন।” তাঁর এই মন্তব্যে একদিকে যেমন প্রশংসার সুর, অন্যদিকে কর্মসংস্কৃতি নিয়ে নতুন বিতর্কও শুরু হয়েছে।

(Mohamed Alabbar) আলাব্বারের মতে, ব্যবসায় সফল হওয়ার জন্য শুধু মেধা যথেষ্ট নয়; বরং প্রয়োজন ধারাবাহিক পরিশ্রম, সূক্ষ্ম বিষয়গুলিতে নজর এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা। তিনি বলেন, “আমার আইকিউ হয়তো সাধারণ মানের, কিন্তু আমার পরিশ্রমই আমাকে এগিয়ে নিয়ে গেছে।” এই প্রসঙ্গেই তিনি ভারতীয় কর্মীদের উদাহরণ টেনে বলেন, তারা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে নিজেদের আলাদা করে তোলে।

বন্ধুত্বের মাঝে টাকার মূল্য নেই!” উপহার ফিরিয়েও শেষরক্ষা হয়নি, ‘দামী ঘড়ি’ পাঠালেন, কে?: Mohamed Alabbar: “রাত ১ টাতেও ফোন তোলেন ভারতীয়রা”—বুর্জ খলিফা নির্মাতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য

তিনি আরও ব্যাখ্যা করেন, কঠোর পরিশ্রম মানে শুধু দীর্ঘ সময় কাজ করা নয়। বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি বিচার করা, দক্ষ দল তৈরি করা এবং প্রতিটি পদক্ষেপে শৃঙ্খলা বজায় রাখাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। (Mohamed Alabbar) তাঁর ভাষায়, “Hard work beats talent when talent fails to work hard”—অর্থাৎ প্রতিভা পরিশ্রম না করলে, কঠোর পরিশ্রমই শেষ পর্যন্ত জিতে যায়।
আলাব্বার অতীতের বড় সংকটগুলির কথাও তুলে ধরেন, যেমন ২০০৮ এর আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারি। এই সময়গুলিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে কীভাবে টিকে থাকতে হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন, ভবিষ্যতের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তাঁর মতে, “সংকট এলে তখন প্রস্তুতি নেওয়া নয়, আগে থেকেই এমন ব্যবস্থা রাখতে হবে যাতে প্রতিষ্ঠান ধাক্কা সামলাতে পারে।”

এই প্রেক্ষিতে তিনি (Mohamed Alabbar) জানান, সাম্প্রতিক কঠিন সময়গুলিতে ইমারত কর্মীদের চাকরি ও বেতন সুরক্ষিত রাখতে আগাম পদক্ষেপ নিয়েছিল। কর্মীদের আস্থা ধরে রাখা এবং তাদের পাশে দাঁড়ানোই দীর্ঘমেয়াদে একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ধারণ করে বলে তিনি মনে করেন।আলাব্বারের বক্তব্যে স্পষ্ট, তিনি শুধুমাত্র দক্ষতা নয়, কর্মীদের মানসিকতা এবং দায়বদ্ধতাকেই বেশি গুরুত্ব দেন। তাঁর মতে, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার মানুষের মধ্যেই নিহিত। আর সেই জায়গায় ভারতীয় কর্মীরা বারবার নিজেদের প্রমাণ করেছেন।

পুরো ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়া এবং কর্পোরেট দুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে ভারতীয়দের প্রশংসা হিসেবে দেখছেন আবার কেউ প্রশ্ন তুলছেন—এতটা “সবসময় উপলব্ধ” থাকার সংস্কৃতি কি আদৌ স্বাস্থ্যকর? তবুও একথা অস্বীকার করা যাচ্ছে না, বিশ্ব মঞ্চে ভারতীয় পেশাদারদের গ্রহণযোগ্যতা যে ক্রমশ বাড়ছে তা এই মন্তব্য আরও একবার প্রমাণ করল।

ভোট-পরবর্তী পরিস্থিতিতে কড়া বার্তা, তিন কমিশনারেটের বার্তা, ‘হিংসা বরদাস্ত নয়: Mohamed Alabbar: “রাত ১ টাতেও ফোন তোলেন ভারতীয়রা”—বুর্জ খলিফা নির্মাতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য
Exit mobile version