মার্কিন ডলারের নকশায় এবার আসছে বড়সড় বদল। এবার থেকে আমেরিকার ডলারে থাকবে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর স্বাক্ষর। আগামী ৪ জুলাই, আমেরিকার ২৫০ বছরের স্বাধীনতা উপলক্ষ্যে নতুন এই নোট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই নোট ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আদৌ কি কোনও দেশের রাষ্ট্রপ্রধান সেই দেশের মুদ্রায় স্বাক্ষর করতে পারেন? (New US Dollar)
উল্লেখ্য, এখনও পর্যন্ত আমেরিকান ডলারে সাধারণত ট্রেজারি সেক্রেটারি এবং ট্রেজারারের স্বাক্ষর থাকে। কিন্তু এবার সেই নিয়ম বদলানো হচ্ছে। এবার থেকে নতুন ডলারে ট্রেজার সেক্রেটারির স্বাক্ষরের পাশাপাশি দেখা যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরও।
এই সিদ্ধান্ত সামনে আসতেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, আমেরিকার ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। মার্কিন অর্থ দপ্তর সূত্রে খবর, শুধু নতুন নোটই নয়, ওই দিন ট্রাম্পের ছবি দেওয়া ২৪ ক্যারেটের সোনার স্মারক মুদ্রাও প্রকাশ করা হবে। (New US Dollar)
খবর অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকেই ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাড়া হবে। প্রথমে কেবল ১০০ ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষর দেখা গেলেও ধীরে ধীরে অন্য মূল্যের নোটেও ওই ছবি যুক্ত করা হবে।
আরও পড়ুন: Iran-Israel War: ১০ দিনের জন্য হামলা থামালেন Donald Trump, ইরানের অনুরোধেই ‘বিরতি’?
তবে ডলারের নকশার এই ভোলবদলের ঘটনাটি নিয়ে ভবিষ্যতে নানান জল্পনা উঠে আসতে পারে বলেই আশঙ্কা। কারণ এর আগে কোনও মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ডলারে ছাপানো হয়নি। সমর্থকেরা যদিও মনে করছেন এই ঘটনাটি কেবলই মার্কিন প্রেসিডেন্টের দেশের প্রতি অবদানের বিনিময়ে পাওয়া একটি ছোট্ট সম্মান। তবে উল্টোদিকে অনেকেই একে ট্রাম্পের ক্ষমতার আস্ফালন প্রকাশের একটি হাতিয়ার হিসেবেও দেখছেন। (New US Dollar)
এখন দেখার এই নতুন ডলার প্রকাশের পর জনগণ ঠিক কীভাবে ব্যাপারটিকে দেখেন এবং অদূর ভবিষ্যতে এর ফলাফল ঠিক কী হয়।












