Site icon Hindustan News Point

Vodafone Idea: ধুঁকছে VI, সংস্থাকে বাঁচাতে আসরে জিন্দালরা, হাতবদল হবে?

Vodafone Idea

ধুঁকতে থাকা ভোডাফোন আইডিয়াকে (VI) (Vodafone Idea) কিনে নিতে আগ্রহী JSW Group, সূত্রের খবর, সংস্থাটির একটা বড় অংশ অধিগ্রহণ করতে গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল ৪৫ হাজার থেকে ৬০ হাজার কোটি টাকা পর্যন্ত লগ্নি করতে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। VI-এর অন্যতম অংশীদার আদিত্য বিড়লা গোষ্ঠীর অবশ্য দাবি, কারও সঙ্গে হাত বদল সংক্রান্ত কোন আলোচনা হচ্ছে না।

VI-র সিংহভাগ অংশীদারী এখন কেন্দ্রের হাতে। সেটা বিক্রি করার বার্তা অনেকবারই দিয়েছে তারা। সূত্রের দাবি, ওই ৪৯ শতাংশ বা তার সিংহভাগ কিনতে পারে জিন্দলরা। সংশ্লিষ্ট মহল মনে করছে, এভাবেই কোথাও না থেকেও শেষ পর্যন্ত MG Motors-এর দায়িত্ব হাতে নিয়েছিল জিন্দলরা। এখানেও সরকারের পুরো অংশীদারি কিনে নিলে VI-এর সিংহভাগ মালিকানা পাবে তারাই।

তবে শেষ পর্যন্ত বিড়লাদের অধিকার খর্ব হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ, এখন সরকারের সিংহভাগ শেয়ার থাকলেও VI-এর বকেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে যা হওয়ার তা হবে। কারণ যে পরিমাণ বকেয়া রয়েছে সংস্থার ঘাড়ে, তা মেটানো এবং ব্যবসার ভবিষ্যৎ রূপরেখা দেখে তবেই এগোবেন সজ্জন। এখন দেখার কবে এই নিয়ে চূড়ান্ত ফয়সালা হয়।

VI বর্তমানে তীব্র আর্থিক ও গ্রাহক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। লাখ লাখ গ্রাহক হারানো, ভারী ঋণের বোঝা এবং প্রতিযোগিতায় জিও, এয়ারটেলের কাছে পিছিয়ে পড়ার কারণে কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারও তাদের মালিকানায় অংশীদার হয়েছে। এবং কোম্পানিটি টিকে থাকার জন্য ক্রমাগত লড়াই করছে।

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের শক্তিশালী (5G ও 4G  Vodafone Idea) পরিষেবার সামনে ভোডাফোন পিছিয়ে পড়ছে। বিশাল অঙ্কের বকেয়া এবং ঋণের বোঝায় কোম্পানিটি ধুঁকছে, যার ফলে পুনরুজ্জীবনের জন্য নতুন বিনিয়োগের প্রয়োজন। ২০২৫-২৬ সালের শেষের দিকে, কিন্তু VI-এর গ্রাহক হারানো ক্রমশই চলছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি নকিয়া, এরিকসন এবং স্যামসং-এর মতো কোম্পানির সঙ্গে প্রায় ৩০,০০০ কোটি টাকার চুক্তি করেছে যাতে ৪জি নেটওয়ার্ক উন্নত এবং ৫জি পরিষেবা চালু করা যায়।


Exit mobile version