Site icon Hindustan News Point

Sayak Chakraborty: ‘মটন বলে খাওয়ানো হলো বিফ!’ পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ অভিনেতা সায়ক চক্রবর্তীর

sayak chakraborty

মটন বলে ইচ্ছাকৃত গোমাংস খাইয়েছে পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁ। এমনই বিস্ফোরক অভিযোগ অভিনেতা সায়ক চক্রবর্তীর। ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, বন্ধু-বান্ধবীকে নিয়ে শুক্রবার ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। তাঁরা মটন স্টেক অর্ডার করেছিলেন। পরে জানতে পারেন, মটনের বদলে তাঁদের বিফ স্টেক দেওয়া হয়েছে। সায়কের অভিযোগ, খাবার দেওয়ার সময় স্পষ্ট করে জানানো হয়নি কী ধরনের মাংস। ফলে তাঁরা ভেবেই নিয়েছিলেন মটন। সায়কের দাবি, ইচ্ছাকৃতভাবে এমনটা করা হয়েছে।

পরিবেশনের সময় বলা হয়নি কী ছিল। অর্ডার প্লেটে রেখে চলে যান রেস্তোরাঁর কর্মী। মটন স্টেক ভেবে খেয়ে ফেলেন। তারপর আরও একটা প্লেট দিয়ে যাওয়ার সময় বলা হয়, ‘এটা মটন স্টেক। আগের প্লেটে বিফ ছিল’।

এরপরই রেস্তোরাঁর কর্মীকে ঘটনার কথা জানিয়ে প্রতিবাদ করেন সায়ক। ওই কর্মীকে প্রশ্ন করেন, তাঁকে মটন দিতে বলা হয়েছিল, বিফটা কানে শুনলেন কীভাবে? না জেনে তারাও খেয়ে ফেললেন।

খাসি বলে বিফ খাইয়েছিল, সহকর্মী আফতাবকে হত্যা করল বীরেন্দ্র, গ্রেফতার

সায়কের প্রশ্নের পর ওই কর্মীকে ভুল স্বীকার করেন। আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন সায়ক। তিনি বলেন, ‘ভুল করলেন মানে? মটন বলে বিফ খাইয়ে দিলেন!’

ম্যানেজেরাকেও অভিযোগ জানান সায়ক। বিফ খাওয়ানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকী তিনি বলেন, ‘কলকাতায় কী করে এটা সম্ভব হয়?’

ঘটনার পরপরই রেস্তোরাঁর ভেতরে ভিডিয়ো করেন ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সায়ক।

ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁরা মাটন স্টেক অর্ডার করেছিলেন। মাটন চাওয়ার পর বিফ কীভাবে দেওয়া হল। কর্মী ভুল স্বীকার করেন। সায়ক তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মাটন বলে বিফ খাওয়ানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

এরপরই রেস্তোরাঁ থেকে বেরিয়ে পার্কস্ট্রিট থানায় অভিযোগ করেন বলে জানা গিয়েছে। পুলিশ ওই রেস্তোরাঁর কর্মীকে আটক করেছে। পার্কস্ট্রিটের ওই রেস্তোরাঁর এহেন আচরণে স্বভাবতই ক্ষুদ্ধ নেটিজেনরা।


Exit mobile version