মুক্তির প্রথম দিন থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’। আলিয়া ভাট ও শারভরী অভিনীত এই অ্যাকশন ছবিকে ঘিরে যেমন বক্স অফিসে আশাব্যঞ্জক শুরু হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কও সামনে আসছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে দুটি স্ক্রিনশট, যেখানে দাবি করা হচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও ইকরা আজিজ ছবিটির প্রশংসা করেছেন। তবে সেই পোস্টগুলির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। (Alpha Viral Post)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ইকরা আজিজ নাকি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “Must watch movie guys. Our reply for Dhurandhar #ThanksYRF.” অন্য একটি ভাইরাল স্ক্রিনশটে দাবি করা হয়েছে, মাহিরা খান লিখেছেন, “Loved it. Finally, old Bollywood, which we grew up watching, is back on track.” তবে এই পোস্টগুলি সত্যিই দুই অভিনেত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়েছে কি না, তার কোনও নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি। ফলে স্ক্রিনশটগুলির সত্যতা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে। (Alpha Viral Post)
শুক্রবার, ৩ জুলাই মুক্তি পায় শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট ও শারভরী। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রথম দিনের বক্স অফিস আয়ে প্রত্যাশার তুলনায় ভালো ফল করেছে। ভারতে মুক্তির প্রথম দিনেই ছবিটি প্রায় ৯.২৫ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। ব্যবসায়ী বিশেষজ্ঞদের অনুমান ছিল, উদ্বোধনী দিনে ছবির আয় ৭ থেকে ৮ কোটির মধ্যে থাকবে। সেই হিসেবে প্রথম দিনের ব্যবসা কিছুটা এগিয়েই রয়েছে।তবে ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ১০০ থেকে ১৩০ কোটি টাকা বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে লাভের মুখ দেখতে হলে সপ্তাহান্তে, বিশেষ করে শনিবার ও রবিবার, আয়ে বড় উত্থান দরকার বলেই মনে করছে ব্যবসায়ী মহল। (Alpha Viral Post)
অন্যদিকে, দ্য ফ্রি প্রেস জার্নাল প্রতিবেদন অনুযায়ী তারা ছবিটিকে ৫-এর মধ্যে ৩ স্টার দিয়েছে। তাদের পর্যালোচনায় বলা হয়েছে, টিজার ও ট্রেলার দেখে যতটা খারাপ মনে হয়েছিল, বাস্তবে ছবিটি ততটা নয়। এটি একটি স্টাইলিশ অ্যাকশন এন্টারটেইনার, যা একবার প্রেক্ষাগৃহে বসে উপভোগ করা যায়। তবে ‘ধুরন্ধর’-এর সঙ্গে তুলনা না করার পরামর্শও দেওয়া হয়েছে, কারণ দুই ছবির ধরন সম্পূর্ণ আলাদা। একই সঙ্গে আলিয়া ভাটের অনুরাগীদের দ্রুত সিনেমার টিকিট বুক করার আহ্বানও জানানো হয়েছে। (Alpha Viral Post)
আরও পড়ুন :- বক্স অফিসে অক্ষয়ের বাজিমাত, পাল্লা দিচ্ছে ‘ম্যায় বাপস আউঙ্গা’

