ফরাসি উপকূলের শহর “Cannes” এ এখন যেন বলিউডের ঝলক। ৭৯তম Cannes Film Festival এর লাল গালিচায় পা রাখতেই আন্তর্জাতিক মিডিয়ার নজর কাড়লেন আলিয়া ভা। তবে অভিনেত্রীর গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি এবার আলাদা করে ভাইরাল হয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই বডিগার্ডকে নিয়ে তৈরি হয়েছে ‘ক্রাশ ক্লাব’। কেউ লিখছেন, “আলিয়ার স্টাইল দারুণ, কিন্তু বডিগার্ডও কম সুপারস্টার নন!” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “কানের রেড কার্পেটে নতুন হার্টথ্রবের এন্ট্রি হয়ে গেল।” (Alia Bhatt)
কান উৎসবে যোগ দিতে মুম্বই থেকে ফ্রান্সে পৌঁছন আলিয়া। বিমানবন্দর থেকে বেরোনোর সময় থেকেই তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। কালো রঙের অত্যন্ত স্টাইলিশ ও এলিগ্যান্ট পোশাকে এদিন দেখা যায় আলিয়াকে। গাড়ি থেকে নামার মুহূর্ত থেকেই চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে থাকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ফ্যাশন ফটোগ্রাফার ও ভক্তদের ভিড়ের মধ্যেও অভিনেত্রীকে ছিল যথেষ্ট আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ। একাধিক ছবিতে তাঁকে হাসিমুখে হাত নাড়িয়ে ভক্তদের অভিবাদন জানাতেও দেখা যায়। আলিয়ার এই উপস্থিতিকে অনেকেই তাঁর অন্যতম ‘মোস্ট গ্ল্যামারাস কান মোমেন্ট’ বলেও আখ্যা দিয়েছেন। (Alia Bhatt)
তবে সবচেয়ে বেশি চর্চা শুরু হয় আলিয়ার পাশে থাকা লম্বা, সুদর্শন বডিগার্ডকে ঘিরে। কালো স্যুট, চোখে সানগ্লাস, কানে ইয়ারপিস— সব মিলিয়ে মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর ছবি ও ভিডিয়ো। ইনস্টাগ্রাম এবং এক্সে অনেকে কমেন্ট করতে শুরু করেন। অনেক অনুরাগী সরাসরি দাবি করেছেন, “ওই বডিগার্ডের আলাদা ফ্যানপেজ খোলা উচিত!”বডিগার্ডকে চোখে পড়তেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের বন্যা বইতে শুরু করে। এক নেটিজেন লিখেছেন, “এয়ারপোর্টেও আলিয়া ভাট একেবারে আগুন ঝরাচ্ছেন… আর সেই বডিগার্ডও আবার ফিরে এসেছে!” আরেকজনের মন্তব্য, “আবার সেই বডিগার্ড!” (Alia Bhatt)
অন্যদিকে কেউ আবার মজার ছলে লেখেন, “হট বডিগার্ডদের সঙ্গে ‘মমি’ আলিয়া ভাটকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। পিছনে যে দাঁড়িয়ে আছে সে সবচেয়ে হট, তবে সামনে যিনি থাকেন, তাঁকে তো সব জায়গাতেই দেখা যায়!”
কান চলচ্চিত্র উৎসব বরাবরই বিশ্ব সিনেমা ও ফ্যাশনের অন্যতম বড় মঞ্চ। এ বছরও সেখানে হাজির হয়েছেন বিশ্বের নানা প্রান্তের অভিনেতা-অভিনেত্রীরা। ভারত থেকেও একাধিক তারকা গিয়েছে সেখানে। সেই তালিকায় আলিয়ার এন্ট্রি বিশেষভাবে নজর কেড়েছে। বলিউডে একের পর এক সফল ছবির পর আন্তর্জাতিক মঞ্চেও তিনি যে এখন বড় আকর্ষণ, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল কান-এর মঞ্চে। (Alia Bhatt)
গত কয়েক বছরে আন্তর্জাতিক ফ্যাশন ও সিনেমা অনুষ্ঠানে আলিয়ার উপস্থিতি ক্রমশ বেড়েছে। হলিউড এবং লাক্সরি ফ্যাশন ব্র্যান্ড এর সঙ্গেও তাঁর যোগাযোগ এখন যথেষ্ট শক্তিশালী। ফলে কান চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতি নিয়ে ভক্তদের প্রত্যাশাও ছিল অনেক বেশি। আর সেই প্রত্যাশা যে তিনি পূরণ করেছেন, তা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াতেই পরিষ্কার। বর্তমানে আলিয়ার লুক, তাঁর স্টাইল স্টেটমেন্ট এবং সেই ভাইরাল বডিগার্ড সব মিলিয়ে জমে উঠেছে নেটদুনিয়ার আলোচনা।
মেট গালায় রাজকীয় উপস্থিতি, হীরা-পান্নায় মোড়া শাড়িতে নজর কাড়লেন ঈশা আম্বানি

