Site icon Hindustan News Point

Amitabh Bachchan Rekha: ‘অমিতাভ আমার…’, রেখাকে বাড়িতে ডেকে একি কী বললেন জয়া?

amitabh bachchan rekha

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর রেখার (Amitabh Bachchan Rekha) প্রেমের কথা বলিউডে সবারই জানা। বড় পর্দার হিট জুটি তাঁরা। তাঁদের সেই রসায়ন যে গড়িয়েছিল বাস্তব জীবনেও, সেই কথা জানেন অনেকেই। তবে অমিতাভ ও রেখার প্রেম যখন শুরু হয়েছিল, তখন অমিতাভ বিবাহিত। জয়া বচ্চনের সঙ্গে সংসার তাঁর। রেখা আর অমিতাভের সম্পর্ক স্বভাবতই মেনে নিতে পারেননি জয়া। কী পদক্ষেপ নিয়েছিলেন তিনি?

১৯৭৩ সাল থেকে ২০২৬, দাম্পত্য জীবনের লম্বা ইনিংস অমিতাভ ও জয়ার। মাঝেমধ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও এখনও মজবুত স্বামী-স্ত্রীর সম্পর্ক। অবশ্য মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্যে অশান্তির চোরাস্রোত বয়ে গিয়েছে অমিতাভের সম্পর্কের কারণে। যদিও হাল ছাড়েননি জয়া। সেই সময়ে জয়ার ঘনিষ্ঠ বান্ধবীদের মধ্যে ছিলেন রেখা। একই আবাসনে থাকতেন তাঁরা। জয়াকে ডাকতেন ‘দিদি ভাই’ বলে। সেই রেখার সঙ্গে স্বামীর প্রেমের খবরে ছয়লাপ বলিউড। এমন অবস্থায় নিজে বিচলিত না হয়ে সরাসরি রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান জয়া। নিজের হাতে রান্না করে খাবার খাওয়ান। শেষে রেখাকে জয়া সতর্ক করে দেন, অমিতাভ শুধু তাঁরই থাকবেন।

ফের ভাঙল বক্স অফিসের সব রেকর্ড! ২১ দিনের মাথায় কত আয় করল Dhurandhar The Revenge

একবার অমিতাভ যখন বাড়িতে ছিলেন না, তখন রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান জয়া। তাঁকে নিজের হাতে রান্না করে, খুব যত্ন করে খাওয়ান। ঘুরিয়ে দেখান বাগান। তারপরে রেখা চলে যাওয়ার সময় জয়া তাঁর চোখে চোখ রেখে বলেন, ‘অমিতাভ আমার ছিল, আমারই আছে এবং আমারই থাকবে।’ জয়ার এই কথা রেখার মনে এতটাই প্রভাব ফেলে যে রেখা নিজেকে গুটিয়ে নেন। তিনি নিজের জীবন অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার কথা ভাবেন। রেখা বিয়েও করে নেন মুকেশ আগরওয়ালকে। তবে সেই বিয়ে টেকেনি। বিয়ের কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ।

রেখা কী ভাবে অমিতাভের জীবনে প্রবেশ করেছিলেন এবং কী ভাবে জয়া নিজের জায়গা ধরে রাখেন সে সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য দেন প্রবীণ লেখক এবং চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি। হানিফ জাভেরি জানান, ‘দো আনজানে’ ছবির শুটিংয়ের সময় রেখা এবং অমিতাভের বন্ধন আরও দৃঢ় হয়েছিল। লেখক দাবি করেন, ‘‘তাঁরা একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েন, আমি জানি না তারা কী ভাবে প্রেমে পড়েছিলেন, তবে এটি একশো শতাংশ নিশ্চিত যে তাঁরা প্রেমে পড়েছিলেন।’কিন্তু ’নিজেকে সেই সম্পর্ক থেকে গুটিয়ে নেন রেখা।


Exit mobile version