Site icon Hindustan News Point

Anushka Sharma: মর্ডান লুক ছেড়ে গলায় তুলসির মালা, আধ্যাত্মিক পথে হাঁটছেন অনুষ্কা শর্মা?

Anushka Sharma

বলিউডে দীর্ঘদিন ধরে তেমন দেখা মেলে না তাঁর। এবার পড়নে সাদা নীল সালোয়ার, গলায় তুলসীর মালা আধ্যাত্মিক লুকে ধরা দিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। সোমবার, ১৬ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরে দেখা মিলল তারকা দম্পতির। সমাজ মাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুষ্কার নতুন লুক নিয়ে শুরু হয়েছে চর্চা।

তারকাদের এয়ারপোর্ট লুক নিয়ে সব সময়ই সমাজ মাধ্যমে চর্চা চলে। তবে সবাই যখন নিজেদের গ্ল্যামারাস স্টাইল স্টেটমেন্ট ঠিক করতে ব্যস্ত তখন প্রতিবারই খুব সাধারণ সহজ সরল সাজে এয়ারপোর্টে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। তবে এবার অনুষ্কার গলায় পরা তুলসীর মালা এবং কপালে ছোট টিপ যেন তাঁর লুকটিকে আর শুভ্র ও সুন্দর করে তুলেছে এমনটাই মনে করছেন অনুরাগীরা।

হিন্দু ধর্মে এই তুলসীর মালাকে সাধারণ গয়নার চেয়ে বেশি আধ্যাত্মিক ও জীবনের শৃঙ্খলার প্রতীক হিসেবে দেখা হয়। প্রচলিত মতে, এটা পরলে অনেক সময় মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আসে বলে মনে করা হয় — যেমন আমিষ খবর, মদ্যপান, পেঁয়াজ-রসুন ত্যাগ করা। অনুষ্কার এই নতুন লুক দেখে অনেকেই ধরে নিচ্ছেন যে তিনি হয়তো এমন কিছু নিয়ম অনুসরণ শুরু করেছেন। যদিও অভিনেত্রী বা কোহলি এই বিষয়ে এখনো নিজস্ব কোনও ব্যাখ্যা দেননি।Anushka Sharma

উল্লেখ্য বহুদিন ধরেই তারকা দম্পতিকে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতেও দেখা গিয়েছে। স্ত্রীর হাত ধরে বিরাটের এই আধ্যাত্মিক পথে হাঁটাকে সাধুবাদ জানিয়েছিলেন অনেকেই। এবার কি তবে মহারাজের দীক্ষায় দীক্ষিত হয়ে আরো কঠোর আধ্যাত্মিক পথে হাঁটছেন অনুষ্কা? তাছাড়া প্রশ্ন উঠছে — আর কি কোনদিন বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে? সময়ই তার উত্তর দেবে।


Exit mobile version