Site icon Hindustan News Point

Arbaaz Khan: হাসপাতালে বাবা সেলিম খান, ছেলে আরবাজ কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট

Arbaaz Khan

বিখ্যাত প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সেলিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই নতুন ফ্ল্যাট কিনলেন তাঁর ছেলে আরবাজ । যদিও এই সম্পত্তি কেনা নিয়ে বিশেষ কোনও বিতর্ক নেই, কারণ ফ্ল্যাট কেনার চুক্তি আগেই হয়েছিল। তবে নতুন ঠিকানার বিলাসবহুল সাজসজ্জা ইতিমধ্যেই চর্চায়।

জানা গিয়েছে, মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এর কাছেই যোগেশ্বরী এলাকায় একটি বহুতল আবাসনের ২৭ তলায় নিজের নতুন ফ্ল্যাট নিয়েছেন আরবাজ খান। ১২৪৩ বর্গফুটের ওই ফ্ল্যাটের মূল্য প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকা। ‘মিনিমালিস্ট’ থিমে সাজানো হবে পুরো বাড়ি, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রিত থাকবে। অভিজাত রুচির সঙ্গে সরলতার মিশেল থাকছে সাজে। আবাসনের মধ্যেই জিমের সুবিধাও রয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগেই বাবা হয়েছেন আরবাজ। Arbaaz Khan

চলতি মাসে এই ফ্ল্যাটের জন্য প্রায় ১৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন আরবাজ। বর্তমানে ফ্ল্যাট নির্মাণ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের মধ্যে তিনি ফ্ল্যাটের দখল নিতে পাবেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, খান পরিবারে এখন উদ্বেগের পরিবেশ। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। পরে অবশ্য তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।Arbaaz Khan


Exit mobile version