Site icon Hindustan News Point

Bhooth Bangla: বিশ্বজুড়ে কত কোটির ব্যবসা করল অক্ষয়ের ‘ভূত বাংলা’? অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে

Bhooth Bangla 1

বক্স অফিসে চমক অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’-র। মাত্র পাঁচ দিনে সংগ্রহ করেছে ১১৭ কোটি। পাঁচ দিনের সাফল্য বুঝিয়ে দিচ্ছে অক্ষয় কুমারের কেরিয়ারের খরা কিছুটা হলেও কাটাতে পারবে এই অ্যাকশন, কমেডি, প্রেমের ফ্লেভার মেশানো ছবিটি। ‘ভূত বাংলা’ ভারতে ১০ হাজার ৯৮৪টি সিনেমা হলে এক সঙ্গে মুক্তি পেয়েছে। (Bhooth Bangla)

বলাই যায়, বক্স অফিসে ‘ভূত বাংলা’-র ভুতুড়ে হাসি যেন থামছেই না! অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন মানেই ম্যাজিক। গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও, পারিবারিক বিনোদন হিসেবে এটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে। আর সেই সাফল্যের জোয়ারে ভর করেই এবার সিক্যুয়েলের পথে হেঁটেছেন নির্মাতারা। উত্তরবঙ্গে মঙ্গলপুর গ্রামে বিয়ের আগের রাতে গায়েব হয়ে যায় নববধূ। খোঁজ পাওয়া যায় না পরিবারের বহু সদস্যেরও। আর সেই গ্রামের সঙ্গেই নিবিড় যোগ অর্জুনের (অক্ষয়), রয়েছে পারিবারিক সূত্রে একটি রাজপ্রাসাদও। সেখানেই বোন মীরার বিয়ের বন্দোবস্ত করতে বদ্ধপরিকর অর্জুন। সেই লক্ষ্যে লন্ডন ছেড়ে অর্জুন মঙ্গলপুরে পা রাখতেই গল্পে আসবে টার্নিং পয়েন্ট। (Bhooth Bangla)

হরর-কমেডি ঘরানা বর্তমানে বক্স অফিসে গোল্ডমাইন হিসেবে পরিচিত। অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির এর আগের সৃষ্টি ‘ভুল ভুলাইয়া’ কীভাবে একটি বিশাল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছিল, তা কারও অজানা নয়। আর এবার ‘ভূত বাংলা’। রেকর্ডের নিরিখে, অক্ষয় কুমারের কেরিয়ারে অতিমারির পর প্রেক্ষাগৃহে চলা অন্যতম সেরা সিনেমা৷ বর্তমানে এটি তাঁর সেরা পারফর্মিং উদ্বোধনী সপ্তাহান্তের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে৷ ‘ভূত বাংলা’ নিজের জন্য একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে৷এই ছবিকে ঘিরে প্রত্যাশার আরেকটি বড় কারণ ছিল অক্ষয়-প্রিয়দর্শন জুটি। অতীতে Hera Pheri, Bhool Bhulaiyaa, De Dana Dan এবং Garam Masala-র মতো একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি। ফলে দর্শকদের মধ্যে নস্ট্যালজিয়াও কাজ করেছে।

এই ছবিকে ঘিরে প্রত্যাশার আরেকটি বড় কারণ ছিল অক্ষয়-প্রিয়দর্শন জুটি। অতীতে Hera Pheri, Bhool Bhulaiyaa, De Dana Dan এবং Garam Masala-র মতো একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি। ফলে দর্শকদের মধ্যে নস্ট্যালজিয়াও কাজ করেছে। (Bhooth Bangla)


Exit mobile version