Site icon Hindustan News Point

Dev-Rukmini: পাহাড়ের কোলেই এবছরের দোল, শুটিং শেষে রং খেলায় মাতলেন দেব-রুক্মিণী

Dev-Rukmini

উত্তরবঙ্গে চলছে নতুন ছবির শুটিং। কিন্তু রঙের উৎসবে একটু রং খেলা না হলে কি চলে? তাই শুটিং এর মাঝে হোলির মেজাজে ধরা দিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব ও নায়িকা রুক্মিণী মৈত্র। তাঁদের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’–র শুটিং সেটেই সোমবার আবিরে খেলেন কলাকুশলীরা।

টলিউডের অন্যতম পরিচিত ও সফল জুটি দেব-রুক্মিণী। বাস্তব জীবনের নানা ঘনিষ্ট মুহুর্তের ছবি তাঁরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। জন্মদিন হোক বা দুর্গাপুজো অথবা দোল উৎসব যে কোন অনুষ্ঠানেই একই ফ্রেমে ধরা দেন এই তারকার যুগল। এবারও তার ব্যতিক্রম নয়। পাহাড়ের কোলে দু’জনের আবির মাখা ছবি⁠গুলি তাঁরা শেয়ার করেছেন তাঁদের ইন্সটাগ্রামে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে দেব ও রুক্মিণীর মুখে গোলাপি আবির মেখে সেলফি তুলছেন। এছাড়া ছবির সহ অভিনেতা শুভাশিস মুখোপাধ্যাকেও এই দিন রঙের উৎসবে সামিল হতে দেখা যায়। ছবিতে দেখা যাচ্ছে দেব নিজে তাঁকে রঙ মাখিয়ে দিচ্ছেন। Dev-Rukmini

বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিতে দেব পাদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কারিমুল হকের চরিত্রে অভিনয় করবেন, যিনি উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে নিজের মোটরসাইকেল আইসোলেটেড গ্রামে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেন। এই ছবি দেবের চলচ্চিত্র জীবনে ৫০তম ছবি হতে চলেছে, তাই ইতিমধ্যে ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

এবারের দোল আবার রুক্মিণীর কাছে একটু বেশিই স্পেশাল। কারণ একইদিনে তাঁর মায়েরও জন্মদিন। তাই মায়ের সাথে আবিরমাখা ছবি শেয়ার করেও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী।Dev-Rukmini


Exit mobile version