Site icon Hindustan News Point

Dharmendra-Hema Malini: ‘ধর্মেন্দ্রকে খুব মিস করি’, স্বামীর কথা মনে পড়তেই চোখে জল হেমা মালিনীর

Dharmendra-Hema Malini

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে স্মরণ করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না স্ত্রী হেমা মালিনী। মুম্বইয়ের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে ‘Lens & Legacy: Bollywood in Focus’ অনুষ্ঠানের উদ্বোধনে হাজির হয়ে স্বামীর কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। (Dharmendra-Hema Malini)

বৃহস্পতিবার মুম্বইয়ে ওই অনুষ্ঠানের বলিউডের প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে বিশেষ সম্মান জানানো হয়। সেই মঞ্চে দাঁড়িয়েই স্বামীর সম্পর্কে হেমা বলেন, এই সম্মান শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ধর্মেন্দ্রর দীর্ঘ যাত্রার স্বীকৃতি। সিনেমার প্রতি তাঁর অগাধ ভালোবাসাই দর্শকদের হৃদয়ে তাঁকে আলাদা জায়গা করে দিয়েছিল। তিনি সবসময় বলতেন, ‘সিনেমা মানুষের হৃদয়ের সঙ্গে যোগাযোগের এক মাধ্যম।’ এই কথা বলতে বলতেই আবেগে ধরে আসে তাঁর গলা। হেমা জানান, ‘তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। আমি তাঁর জীবনে তাঁর পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু এখন তাঁকে ভীষণ মিস করি। তিনি আর নেই… কীভাবে বাকি জীবন কাটাব, জানি না।”

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ২০২৫ সালে ৮৯ বছর বয়সে মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। ব্যক্তিগত জীবনেও ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সম্পর্ক ছিল দীর্ঘ এবং আলোচিত। প্রায় ৪৫ বছরের বিবাহিত জীবনে তাঁরা একসঙ্গে বহু সুখ-দুঃখের সাক্ষী ছিলেন। তাঁদের দুই কন্যা—ঈশা ও অহনা দেওল। শুধু বাস্তব জীবনেই নয়, বড় পর্দাতেও এই জুটি দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়। (Dharmendra-Hema Malini)

Ranveer Singh: ১০০ কেজি বরফ থেকে বিশেষ ভ্যানিটি ভ্যান! Don 3-তে কাজ করতে ৭ ‘বায়না’ রণবীরের

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। অ্যাকশন থেকে রোমান্স, সব ধরনের চরিত্রেই তাঁর উপস্থিতি মন কেড়েছিল হাজারও দর্শকের। অন্যদিকে হেমা মালিনী বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। ‘ড্রিম গার্ল’ এর সঙ্গে ধর্মেন্দ্রর জুটি তাই একেবারে সুপারহিট।

জীবনের নিয়মে আজ আর আমাদের মধ্যে নেই ধর্মেন্দ্র তবে আজও স্বামীর স্মৃতি ঘিরে থাকে হেমা মালিনীকে। সেই কারণেই জনসমক্ষে দাঁড়িয়েও আবেগ সামলাতে পারলেন না তিনি। তাঁর চোখের কোণে জল দেখে মন ভারী অনুরাগীদেরও। (Dharmendra-Hema Malini)


Exit mobile version