Site icon Hindustan News Point

ফের ভাঙল বক্স অফিসের সব রেকর্ড! ২১ দিনের মাথায় কত আয় করল Dhurandhar The Revenge

Dhurandhar The Revenge

রণবীর সিং-এর ছবি Dhurandhar The Revenge। আদিত্য ধরের এই স্পাই অ্যাকশন থ্রিলারটি (Dhurandhar The Revenge) ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে। ইতিমধ্যেই ভারতে ছবিটি ১০০০ কোটির অঙ্ক পার করে গিয়েছে। প্রথমের দিকে রকেটের গতিতে বক্স অফিসে উত্থান হলেও রিলিজের ২১ দিনের মাথায় এর গতি কিছুটা হলেও কমেছে।

বর্তমানে ছবিটির ১২,৯১৭টি শো চলছে এবং প্রাথমিক অনুমান অনুসারে বুধবার ছবিটি ৭.০৬ কোটি টাকা আয় করেছে। এই আয়ের সঙ্গে ছবিটি ভারতে মোট কালেকশন দাঁড়িয়েছে ১,২৪৫.৫৪ কোটি টাকা। অন্য দিকে, ভারতের নেট কালেকশন ১,০৪০.৪৩ কোটি টাকায় পৌঁছেছে।

স্যাকনিল্কের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ছবিটি বিশ্বজুড়ে খুব ভালো পারর্ফম করেছে। রনবীর সিং অভিনীত এই ছবিটি এখন ২০২৬ সালের সর্বাধিক আয় করা বিশ্বব্যাপী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

বর্তমানে টপ ছবির তালিকায় (Dhurandhar The Revenge) ভারতীয় ছবি হিসাবে এটি ১০ নম্বরে রয়েছে। আর বাকি আমেরিকা ও চিনের ছবি। এই সাফল্য প্রমাণ করে যে, ছবিটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও দর্শকদের মন জয় করেছে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াকে ছবির সাফল্যের কৃতিত্ব দিয়েছেন আদিত্য ধর। সমাজমাধ্যমে তিনি লেখেন, তাঁর আগে মুকেশই নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ধুরন্ধর ২-কে দেখেছিলেন। তিনি আরও বলেন, একটি ছবির জন্য কাস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এজন্য তিনি মুকেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ধুরন্ধর ২ ছবিটি ১৯ মার্চ হিন্দি এবং সমস্ত দক্ষিণ ভারতীয় ভাষায় বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, এবং ১৮ মার্চ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রথম ছবিতে রণবীর সিংকে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যায়, যিনি ভারত বিরোধী একটি সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে নির্মূল করার জন্য লিয়ারির সহ বিভিন্ন গ্যাং-এর মধ্যে ঢুকে পড়েন এবং একই সঙ্গে পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। ছবিটি কান্দাহার বিমান হাইজ্যাক, ২০০১ সালের সংসদ হামলা এবং ২৬/১১ মুম্বাই হামলার মতো বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে গোপন গোয়েন্দা অভিযানকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ধুরন্ধর ২ ছবিটি দেখানো হয়েছে কীভাবে তিনি হামজা আলি মাজারি হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। এই গল্পটি আরও এগিয়ে যায়, যেখানে দেখানো হয় গোটা লিয়ারির ক্ষমতার তার হাতে। একই সঙ্গে দেখা যায় ভারত বিরোধী পাকিস্তানের সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে কীভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ করছেন তিনি।


Exit mobile version