Site icon Hindustan News Point

‘Dhurandhar The Revenge’ ঘিরে নতুন বিতর্ক, পরিচালকের কাছে ৫০০ কোটি দাবি পাকিস্তানিদের

Dhurandhar The Revenge

বলিউডে এখনো রমরমিয়ে চলছে ‘Dhurandhar The Revenge’। ‘ধুরন্ধর’ পার্ট ওয়ানের দারুন সাফল্যের পর আবারও বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই ছবি । সাফল্যের পাশাপাশি মুক্তির পর থেকেই নানান বিতর্কের মুখোমুখি হয়েছে ধুরন্ধর। ইতিমধ্যে বক্স অফিসে ছবিটি ১০০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। কিন্তু এই সাফল্যের মাঝেই এবার নতুন বিতর্ক। পাকিস্তানের লিয়ারি এলাকার কিছু বাসিন্দা ছবির পরিচালক আদিত্য ধর-এর কাছে করে ৫০০ কোটি টাকার দাবি তুলেছেন। হঠাৎ কেন এমন দাবি?

পাকিস্তানের জন্য যদিও এমন হাস্যকর দাবি করা অস্বাভাবিক কিছু নয়। তা বলে পরিচালকের থেকে টাকা দাবি! সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে লিয়ারির স্থানীয় কিছু বাসিন্দা দাবি করে, ‘ধুরন্ধর’ ছবির কিছু অংশে তাদের এলাকার গল্প এবং বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, এই বিষয়টি ব্যবহার করে নির্মাতারা বিপুল অর্থ লাভ করেছেন, কিন্তু সেই লাভের কোনও অংশ স্থানীয়দের দেওয়া হয়নি। তাই তারা ওই লাভের অংশের থেকে ৫০০ কোটি টাকার দাবি করছেন।

সোনার চেয়ার থেকে কিশোর কুমারের শেষ ছবি- কীভাবে নিজের বাড়ি সাজিয়েছিলেন বাপ্পি লাহিড়ী?

বাসিন্দাদের একাংশের বক্তব্য, লিয়ারির সংস্কৃতি, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রা এই ছবিতে তুলে ধরা হয়েছে। অথচ শুটিং বা ছবি নির্মাণের সময় তাদের সঙ্গে যোগাযোগ করা বা অনুমতি নেওয়া হয়নি। তাদের মতে, এলাকার বাস্তব গল্প ব্যবহার করে এত বড় সাফল্য পাওয়ার পর নির্মাতাদের উচিৎ ছিল স্থানীয়দের কিছু সুবিধা দেওয়া। তারা বলেন, ওই ৫০০ কোটি টাকা পেলে রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে এলাকার অনেক উন্নতি করা যাবে।

অন্যদিকে, এই দাবির বিষয়ে ছবির নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, ছবির অনুপ্রেরণা বাস্তব ঘটনা হলেও এত বড় অঙ্কের দাবি অযৌক্তিক এবং হাস্যকর, আবার কেউ মনে করছেন, যদি সত্যিই এলাকার গল্প ব্যবহার করা হয়ে থাকে, তাহলে স্থানীয়দের দাবিও উড়িয়ে দেওয়া যায় না।

১০০০ কোটির ক্লাবে পর রাখার পর ‘ধুরন্ধর ২’ নিয়ে এমন বিতর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, এই দাবির জেরে পরিচালক বা প্রযোজনা সংস্থার তরফে ভবিষ্যতে কোনো প্রতিক্রিয়া আসে কিনা।


Exit mobile version