Site icon Hindustan News Point

‘অন্ধকারকে চ্যালেঞ্জ করছি’, Zee5 থেকে সতলাজ সরানো নিয়ে মুখ খুললেন দিলজিৎ

Diljit Dosanjh Satluj Ban

Zee5-এ মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবি ‘সতলাজ’। ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিটি ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের মধ্যেই প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন দিলজিৎ। ইনস্টাগ্রামে ছবির একটি ছোট্ট দৃশ্য পোস্ট করে তিনি লেখেন, “I Challenge The Darkness”। একইসঙ্গে তিনি শহিদ জসওয়ন্ত সিং খালরাকে স্মরণ করে দাবি করেন, ‘সতলাজ’-এর সঙ্গে যা ঘটেছে, অতীতে খালরা সাহেবের সঙ্গেও নাকি একই ঘটনা ঘটেছিল। তাঁর এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। (Diljit Dosanjh Satluj Ban)

এদিকে, ছবি সরিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে Zee5। সংস্থার দাবি, মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ‘সতলাজ’ বিপুল সাড়া পেয়েছে এবং সেই ভালোবাসার জন্য তারা কৃতজ্ঞ। একইসঙ্গে প্ল্যাটফর্মটি জানিয়েছে, ছবির নির্মাতাদের সৃজনশীল ভাবনা ও এই কাহিনির পাশে তারা দৃঢ়ভাবে রয়েছে। তাদের মতে, শক্তিশালী গল্প সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এবং সেই কারণেই অর্থবহ ও বাস্তবধর্মী গল্পকে সমর্থন জানানো তাদের নীতি। (Diljit Dosanjh Satluj Ban)

তবে বর্তমান পরিস্থিতির কারণে ছবিটি আপাতত ভারতে অনির্দিষ্টকালের জন্য স্ট্রিমিং করা হচ্ছে না। Zee5 জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব ছবিটিকে আবার দর্শকদের সামনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি নির্মাতা ও সৃজনশীল স্বাধীনতার প্রতি তাদের প্রতিশ্রুতি আগের মতোই অটুট থাকবে বলেও সংস্থা জানিয়েছে। (Diljit Dosanjh Satluj Ban)

উল্লেখ্য, ‘সতলাজ’-এ দিলজিৎ দোসাঞ্জের পাশাপাশি অভিনয় করেছেন কানওয়ালজিৎ সিং, অর্জুন রামপাল, সুভিন্দর ভিকি-সহ একাধিক শিল্পী। ছবির কেন্দ্রীয় চরিত্র জসওয়ন্ত সিং খালরা ছিলেন পঞ্জাবের এক বিশিষ্ট মানবাধিকার কর্মী। ১৯৫২ সালে অমৃতসর জেলার খালরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আশির দশকে ব্যাঙ্ককর্মী হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পঞ্জাবে জঙ্গি দমনের সময় কথিত বেআইনি হত্যা এবং গোপন দাহের অভিযোগ সামনে এনে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। সেই জীবনকাহিনিকেই কেন্দ্র করে নির্মিত এই ছবি এখন নতুন করে জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। (Diljit Dosanjh Satluj Ban)

আরও পড়ুন :- ২৫ বছরের পরিচয় থেকে আজীবনের বন্ধন, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, কে এই গৌরী স্প্র্যাট?


Exit mobile version