Site icon Hindustan News Point

বিয়েতে অতিথিদের মানতে হবে বিশেষ নিয়ম, চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির

Taylor Swift and Travis Kelce

বিশ্বের সঙ্গীত জগতে আলোচিত তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে চরম উন্মাদনা ভক্তদের মধ্যে। সূত্রের খবর, আগামী ৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে এই তারকা জুটি। তবে বিয়ের আয়োজন ঘিরে রাখা হয়েছে গোপনীয়তা (Taylor Swift and Travis Kelce)।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য আগামী জুলাইয়ের শুরুতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি আলাদা আলাদা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একটিতে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত থাকবেন। আরেকটি প্রায় দেড় হাজারের বেশি অতিথি উপস্থিত থাকবেন। অতীতে বাগদানের পর দেওয়া কয়েকটি সাক্ষাৎকারে টেইলর মজা করে জানিয়েছিলেন, তাঁর বিয়ের অতিথি তালিকা বেশ দীর্ঘ হবে (Taylor Swift and Travis Kelce)।

অন্যদিকে ট্রাভিস ইঙ্গিত দিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে সঙ্গীতের বিশেষ আয়োজন থাকবে। কিন্তু বিয়ের তারিখ, ভেন্যু কিংবা অনুষ্ঠান জনসমক্ষে কীভাবে তুলে ধরা হবে—এসব বিষয়ে এখনও রহস্যেই রেখেছে এই তারকা জুটি।

মার্কিন একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিয়ের গোপনীয়তা বজায় রাখতে এখনও কাউকেই কোনও নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি। বিয়ের খবরসহ বিভিন্ন তথ্য যাতে ফাঁস না হয় সেইজন্য আমন্ত্রিত অতিথিদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তবে সেইসব অতিথিদের জন্য রয়েছে বেশকিছু নির্দেশিকা।

সূত্রের খবর, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রত্যেক অতিথিকে একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে (NDA) সই করতে হতে পারে। এর মাধ্যমে বিয়ের কোনও ছবি, ভিডিয়ো কিংবা অনুষ্ঠানের ভেতরের কোনও তথ্য প্রকাশ বা ফাঁস করা যাবে না। গোটা আয়োজনের গোপনীয়তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিথিদের নামের তালিকা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ অগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। সমাজমাধ্যমে রোমান্টিক ছবি শেয়ার করে টেইলর সুইফট লেখেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’

তারপর থেকেই অনুরাগীরা তাদের প্রিয় তারকার বিয়ের দিনটির জন্য অপেক্ষায় রয়েছেন।


Exit mobile version