বলিউডের কমেডি চলচ্চিত্রের ইতিহাসে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি আলাদা জায়গা করে নিয়েছে। রোহিত শেঠির পরিচালনায় এই সিরিজের প্রতি পর্বেই দর্শকদের নির্ভেজাল হাসি উপহার দিয়েছে। সর্বশেষ পর্ব অর্থাৎ ‘গোলমাল ৪’ মুক্তি পেয়েছিল ২০১৭তে। তারপর থেকে ‘গোলমাল ৫’ হওয়ার আশা নিয়ে দর্শকদের মধ্যে নিয়ে কৌতূহলও বাড়তে থাকে। অবশেষে অপেক্ষার অবসানের পথে। খুব শিগগির মুক্তি পেতে চলেছে ‘গোলমাল ৫’ ।(Golmaal 5)
ছবিতে আবারও দেখা যাবে পরিচিত মুখদের। অজয় দেবগন তাঁর জনপ্রিয় চরিত্র গোপাল রূপেই ফিরছেন। সঙ্গে অর্শদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং কুণাল খেমু রয়েছেন। এই পাঁচ রসায়নই ‘গোলমাল’ সিরিজের প্রাণ। তাদের সঙ্গে ছবিতে একাধিক নতুন চরিত্র থাকার সম্ভাবনাও রয়েছে। ছবিতে ফিরছেন শরমন যশী ও।পাশাপাশি নারী চরিত্র গুলোকেও এবার আরও গুরুত্বপূর্ণ ও খল চরিত্রের ভূমিকায় দেখা যেতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এই ছবির হাত ধরেই অনেকদিন পর করিনা কাপুরও বড়পর্দায় ফিরছেন । একই সঙ্গে আশা করা যাচ্ছে, ছবিতে জনি লিভার, মুকেশ তিওয়ারি, অশ্বিনী কালেশকর-সহ অন্যান্য পার্শ্ব চরিত্রদেরও আগের মতই দেখা যাবে।
আগের ছবিগুলোর মতোই ‘গোলমাল ৫’- হাস্যরসে পূর্ণ হলেও এতে থাকছে সমসাময়িক বিষয়ের ছোঁয়া। এবারও গল্পে চমকের অভাব থাকবে না,পারিবারিক দর্শকদের কথা মাথায় রেখেই এই ছবি হচ্ছে।২০০৬ সালে প্রথম পর্ব থেকেই ‘গোলমাল’ দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছিল। এবারেও তার অন্যথা হবে না বলে বিশ্বাস নির্মাতাদের।(Golmaal 5)
সব মিলিয়ে ‘গোলমাল ৫’ শুধুমাত্র একটি সিক্যুয়েল নয়, বরং পুরনো হাসির সঙ্গে নতুন সময়ের গল্পের মেলবন্ধন। বলাই বাহুল্য, ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। এবার দেখার বিষয় সেই প্রত্যাশার কতটা পূরণ করতে কতটা সক্ষম হবেন রোহিত শেঠি ও টিম ‘গোলমাল ৫’।(Golmaal 5)

