Site icon Hindustan News Point

Hansika-Sohael Divorce: পথ আলাদা হল হান্সিকা-সোহেলের, হঠাৎ কী হলো এই তারকা কাপলের?

Hansika Sohael Divorce

বছর তিনেক আগে ধুমধাম করে বিয়ে করেছিলেন, কিন্তু দীর্ঘস্থায়ী হলো না সেই সম্পর্ক। অভিনেত্রী হান্সিকা মোতওয়ানি এবং ব্যবসায়ী সোহেল খাতুরিয়া দাম্পত্য জীবনে ইতি টানলেন। তবে প্রাক্তন স্বামীর থেকে কোনও ভরণপোষণ দাবি করেননি হান্সিকা।

পারস্পরিক সম্মতিতে দম্পতির বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট। হান্সিকার আইনজীবী আদনান শেখ জানান, দু’পক্ষই আদালতে জানিয়েছিলেন যে তাঁদের বিবাহিত সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আদালত বিচ্ছেদে সম্মতি দেয়। হান্সিকা নিজে থেকেই বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হওয়ার প্রস্তাব দেন এবং পরে সেই প্রক্রিয়াই আইনি বিচ্ছেদে পরিণত হয়। Hansika-Sohael Divorce

আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, বিয়ের পর খুব অল্প সময় একসঙ্গে থাকলেও নানা ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের মধ্যে বারবার মতবিরোধ হতো। তাদের আচরণ, জীবনযাত্রা ও মতামতের পার্থক্যের কারণে সম্পর্কের মধ্যে ক্রমশ অশান্তি বাড়তে থাকে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা একাধিকবার তাঁদের বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ফলে দু’জনেই মনে করেন আলাদা হয়ে যাওয়াই তাঁদের জন্য ভালো সিদ্ধান্ত।

২০২৪ সালের ২ জুলাই থেকেই নাকি তাঁরা আলাদা থাকছিলেন। পরে আলোচনা করে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের আবেদন জানানো হয় এবং দু’পক্ষই আদালতে হলফনামা জমা দেন। এই বিচ্ছেদের ক্ষেত্রে কেউই একে অপরের কাছে কোনও আর্থিক দাবি তোলেননি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজস্থানের জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন হান্সিকা ও সোহেল। তাঁদের বিয়ে সেই সময় ব্যাপকভাবে চর্চিত হয়েছিল। তবে খুব বেশি দিন টিকল না সেই সংসার। বিচ্ছেদের খবরে হতাশ হান্সিকার ভক্তরা। Hansika-Sohael Divorce


Exit mobile version