Site icon Hindustan News Point

‘তিলোত্তমা’ নয়, ‘হীরক রানীর দেশে’-র হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন জয়া প্রদা

Jaya Prada

২০২৪ সালের বহুচর্চিত অভয়াকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যেমন তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, তেমনই সেই ঘটনাকে ঘিরে চলচ্চিত্র জগতেও শুরু হয়েছে একের পর এক উদ্যোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই ঘটনাকে পটভূমি করে একাধিক ছবির পরিকল্পনা সামনে এসেছে। ইতিমধ্যেই পরিচালক শঙ্কুদেব পণ্ডা তাঁর নতুন ছবি ‘অভয়া শক্তি’-র আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। সেই আবহেই পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় ‘তিলোত্তমা’ নামে একটি ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে খবর ছড়িয়েছিল। (Jaya Prada)

মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার একটি নামী হোটেলে ছবিটি নিয়ে সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে আচমকাই বদলে যায় পরিস্থিতি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি তৈরি হচ্ছে না। পরিবর্তে সম্পূর্ণ নতুন নাম ও ভাবনায় ‘হীরক রানীর দেশে’ ছবির ঘোষণা করা হয়। (Jaya Prada)

এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্র মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, এই ছবির অন্যতম বড় আকর্ষণ হলো প্রবীণ অভিনেত্রী জয়া প্রদা। বহুদিন পর তাঁকে ফের বাংলা ছবিতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করবেন বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, ভাস্বর চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়-সহ একাধিক পরিচিত শিল্পী। (Jaya Prada)

উল্লেখযোগ্যভাবে, এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের। তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিও নানা জল্পনার জন্ম দিয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, হঠাৎ করে ‘তিলোত্তমা’ প্রকল্প থেকে সরে এসে কেন ‘হীরক রানীর দেশে’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো? এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় স্পষ্ট করে কোনও কারণ জানাতে চাননি। তাঁর বক্তব্যেও ধোঁয়াশা থেকেই গিয়েছে। ফলে ছবির বিষয়বস্তু, নাম পরিবর্তনের কারণ এবং এর নেপথ্যের বাস্তব পরিস্থিতি নিয়ে এখন নানা মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বাস্তবতা ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ছায়া এই ছবিতে কতটা প্রতিফলিত হবে, তা জানতে এখন অপেক্ষা দর্শকদের। (Jaya Prada)

আরও পড়ুন :অ্যাকশনে আলিয়ার নতুন চমক, প্রকাশ্যে YRF-এর ‘আলফা’ টিজার


Exit mobile version