Site icon Hindustan News Point

Rahul Arunoday Banerjee: এক মাস পরও থামেনি ক্ষোভ, রাহুলকে স্মরণ করে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতু কমলের

Rahul Arunoday Banerjee 1

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পূর্ণ হতেই ফের সরব হলেন অভিনেতা জিতু কমল। বুধবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি একদিকে যেমন রাহুলকে স্মরণ করেছেন, তেমনই তীব্র কটাক্ষ করেছেন সেইসব মানুষদের, যাঁরা অভিনেতার মৃত্যুর পর হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। (Rahul Arunoday Banerjee)

পোস্টের শুরুতেই জিতু লেখেন, রাহুলের মৃত্যুর পর হঠাৎ বহু “আত্মীয়” সামনে চলে এসেছিলেন, যা দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। তাঁর বক্তব্য, একজন মানুষের মৃত্যু যেন অনেকের আবেগকে হঠাৎ প্রকাশ্যে নিয়ে আসে, কিন্তু সময়ের সঙ্গে সেই আবেগও হারিয়ে যায়। অভিনেতার প্রশ্ন, “আজ এক মাস পরে সত্যিই কি কারও মনে আছে ঠিক কী ঘটেছিল?” (Rahul Arunoday Banerjee)

জিতু স্পষ্ট জানান, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক সহকর্মীর ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তাঁর দাবি, গত ১৬ মার্চ তাঁর কিছু কথা গুরুত্ব দিয়ে শোনা হলে হয়তো এত দ্রুত রাহুলকে হারাতে হতো না। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে পোস্টের একাধিক লাইনে ইঙ্গিতপূর্ণ বার্তা ছিল।

পোস্টে তিনি আরও লেখেন, তাঁর উদ্যোগেই নাকি একটি ঘরে রাহুলের ছবি জায়গা পেয়েছে। একই সঙ্গে বাংলার বিপ্লবী ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, এই মাটির গর্ব অনেক গভীর। পোস্টের শেষ অংশে ভোটের দিনের প্রসঙ্গও টেনে আনেন জিতু। কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করার প্রবণতাকে কটাক্ষ করে তিনি লেখেন, গণতান্ত্রিক দেশে থেকেও প্রতিবাদের ভাষা ও সময় ঠিক করে দেওয়া হচ্ছে। (Rahul Arunoday Banerjee)

গত মাসে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ। কলকাতা পুলিশ এর এক আধিকারিক জানিয়েছিলেন, “ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। এখনও তদন্ত চলছে।”

আরও পড়ুন : Rahul Banerjee Death: “ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আর কাজ নয়”, কর্মবিরতি তুলে এবার বড় সিদ্ধান্ত টলিপাড়ায়


Exit mobile version