Site icon Hindustan News Point

কঙ্গনার মুখে জনের প্রশংসা, বিনামূল্যে দিলেন ‘ভারত ভাগ্য বিধাতা’ টাইটেল

Kangana Ranaut

বলিউডে ছবি তৈরির ক্ষেত্রে গল্প, চিত্রনাট্য কিংবা তারকাদের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছবির নাম। আর সেই নাম নিয়েই এবার সামনে এল এক চমকপ্রদ ঘটনা। মঙ্গলবার ২রা জুন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) তাঁর আসন্ন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’–র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা জন আব্রাহামের এক বিশেষ সৌজন্যের কথা প্রকাশ্যে আনলেন।

(Kangana Ranaut) কঙ্গনা জানান, ছবিটির প্রথম নাম ছিল ‘নার্সেস অফ কামা’। তবে নির্মাতারা পরে মনে করেন, ছবির আবেগ, বার্তা এবং বৃহত্তর ভাবনাকে তুলে ধরতে আরও শক্তিশালী একটি নামের প্রয়োজন। সেই সময় তাঁদের পছন্দ হয় ‘ভারত ভাগ্য বিধাতা’ শিরোনামটি। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই নামটি আগে থেকেই নিবন্ধিত ছিল এবং তার স্বত্ব ছিল অভিনেতা-প্রযোজক জন আব্রাহামের কাছে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা (Kangana Ranaut) বলেন, “আমরা যখন ‘ভারত ভাগ্য বিধাতা’ নামটি নেওয়ার কথা ভাবি, তখন জানতে পারি এটি ইতিমধ্যেই রেজিস্টার করা রয়েছে। পরে আমরা জন আব্রাহামের সঙ্গে যোগাযোগ করি। অনুরোধ করার মাত্র এক দিনের মধ্যেই তিনি আমাদের নামটি দিয়ে দেন।”

শুধু তাই নয়, এই শিরোনাম হস্তান্তরের জন্য জন আব্রাহাম কোনও আর্থিক দাবি করেননি বলেও জানান কঙ্গনা। (Kangana Ranaut) তাঁর কথায়, “সাধারণত কেউ সহজে কোনও ছবির নাম ছেড়ে দিতে চান না। কিন্তু জন শুধু নামটাই দেননি, এর জন্য এক টাকাও নেননি। তাঁর এই উদারতা সত্যিই প্রশংসনীয়।”

মনোজ তাপাডিয়া পরিচালিত ও রচিত ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, প্রসাদ ওক, এষা দে, রসিকা আগাশে-সহ একাধিক শিল্পী।

আগামী ১২ জুন, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার সময় কামা হাসপাতালে কর্তব্যরত নার্সদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ।

রবিনা ট্যান্ডনের পরিবারে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ১


Exit mobile version