Site icon Hindustan News Point

কঙ্গনা কি সত্যিই যশ-কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন? ভাইরাল পোস্টে ফ্যাক্ট চেক

Kangana Ranaut Fake Instagram Story

অভিনেত্রী তথা BJP সাংসদ কঙ্গনা রানাউতকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল পোস্টকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। দাবি করা হচ্ছিল, যশ ও কিয়ারা আডবাণী অভিনীত আসন্ন ছবি ‘Toxic: A Fairy Tale For Grown-Ups’-এর অন্তরঙ্গ দৃশ্যের সমর্থনে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন কঙ্গনা। একইসঙ্গে সেই পোস্টে নাকি দীপিকা পাড়ুকোন অভিনীত ‘Gehraiyaan’ ছবিকে টেনে বলিউডের ‘দ্বিচারিতা’ নিয়েও কটাক্ষ করা হয়েছে। তবে তথ্য যাচাই করে দেখা গিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। (Kangana Ranaut Fake Instagram Story)

ভাইরাল স্ক্রিনশটটিকে কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি বলে প্রচার করা হলেও, তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনও পোস্টের অস্তিত্ব নেই। শুধু তাই নয়, যশ-কিয়ারা অভিনীত ‘Toxic’-এর অন্তরঙ্গ দৃশ্য বা তা নিয়ে চলা বিতর্ক সম্পর্কেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নানা ইস্যুতে সরব থাকলেও এই বিষয়ে কঙ্গনার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (Kangana Ranaut Fake Instagram Story)

ভুয়ো পোস্টটিতে দাবি করা হয়েছিল, ‘Toxic’-এ গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য দেখানো হলেও তা নিয়ে সমালোচনা হচ্ছে, অথচ ‘Gehraiyaan’-এ দীপিকা পাড়ুকোনের আরও সাহসী রোম্যান্টিক দৃশ্যকে একই ইন্ডাস্ট্রি প্রশংসা করেছিল। সেই সঙ্গে বলিউডে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ এবং ‘নেগেটিভ পিআর’-এর অভিযোগও করা হয়েছিল। পরে ওই স্ক্রিনশটটি X (আগের টুইটার)-এ শেয়ার করে দাবি করা হয়, কঙ্গনা নাকি ‘Toxic’-এর সমর্থনে পোস্ট করেছেন এবং দীপিকাকে আক্রমণ করেছেন।

তবে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও ভাইরাল ছবিটিকে ভুয়ো বলে চিহ্নিত করেছেন এবং গুজবে বিশ্বাস না করার আবেদন জানিয়েছেন। (Kangana Ranaut Fake Instagram Story)

উল্লেখ্য, সম্প্রতি ‘Toxic’ ছবির ‘Tabaahi’ গান মুক্তির পর যশ ও কিয়ারা আডবাণীর রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই গানটির প্রশংসা করলেও, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনাও হয়েছে। কিছু নেটিজেন কিয়ারাকে ট্রোল করার পাশাপাশি তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকেও এই বিতর্কে টেনে আনেন।

গীতু মোহনদাস পরিচালিত ‘Toxic: A Fairy Tale For Grown-Ups’ ছবিতে যশ ও কিয়ারা আডবাণীর পাশাপাশি অভিনয় করেছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি, নয়নতারা এবং রুক্মিণী বসন্ত। ছবিটি আগামী ২৬ অগস্ট, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। (Kangana Ranaut Fake Instagram Story)

আরও পড়ুন :- বিচ্ছেদ ঘোষণার পর প্রথম বড় বিতর্ক, চিত্রগ্রাহকদের উপর ক্ষুব্ধ মৌনি রায়


Exit mobile version