Site icon Hindustan News Point

সুস্মিতা সেন গোল্ড ডিগার? কী বললেন ‘বয়ফ্রেন্ড’ ললিত মোদি?

Lalit Modi

ললিত মোদির (Lalit Modi) সঙ্গে কী আদৌ কোনও সম্পর্ক ছিল বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেনের? এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন অনেকেই। তবে এতদিন পর তাদের নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত। তার সঙ্গে কী সত্যিই সম্পর্ক ছিল সুস্মিতা সেনের? নাকি সুস্মিতার কাছে শুধুই ব্যবহার হয়েছেন। এই সব প্রশ্নের উত্তর দিলেন ললিত।

Humans of Bombay নামে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়েছেন ললিত মোদি। সুস্মিতাকে যে কটাক্ষ, আক্রমণের মুখে পড়তে হয়েছিল, তা কাম্য নয় বলে জানালেন। পরিষ্কার ভাষায় ললিত জানান, সুস্মিতা কোনও ভাবেই তাঁর উপর নির্ভরশীল ছিলেন না। অর্থনৈতিক দিক থেকে তো একেবারেই নয়।

ললিত আরও বলেন, বলেন, “এমন একটা দিন ছিল না যে আমরা কোথাও গিয়েছি, আর আমাকে টাকা দিতে হয়েছে। ওই সব খরচ সামলাতো। আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম।” তাঁর কথায়, বরং তাঁরই মনে হতো, সুস্মিতাই বোধহয় তাঁকে রেখেছেন। বিশেষ করে যখন তাঁরা কোথাও যেতেন। সুস্মিতা যে মিথ্যে বলেননি, তিনি নিজের টাকাতেই যে হিরে কেনেন, তাও জানিয়ে দেন ললিত।

২০২২ সালে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি প্রকাশ্যে সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করার পর থেকেই শুরু হয় নানা জল্পনা, সমালোচনা এবং ট্রোলিং। বিশেষ করে অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করা হয়, যা নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।

ললিতের কথায়, “ও নিজেই নিজের সাফল্যের কারিগর। ও সুন্দরী, সফল, স্বাধীন। ওর কাছে যে পরিমাণ হিরে আছে, তা আমার পরিচিত আর কারও কাছেই নেই। ও নিজেই সবটুকু অর্জন করেছে। ওর তো হিরের শোরুমও আছে। ও কখনও কারও কাছ থেকে কিছু নেয় না। তাই ওকে গোল্ড ডিগার বলা একেবারেই অন্যায়। বরং ললিতই ডায়মন্ড ডিগার। সুস্মিতাই আসল হিরে।”

সুস্মিতা যে তাঁর মনে যে প্রভাব ফেলেছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ললিত। তিনি বলেন, “সুস্মিতা আমার কাছে অত্যন্ত স্পেশাল ছিল। আজ আমি যা ও আমার মনকে বেড়ে উঠতে সাহায্য করেছে। ওই সময় আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওই সম্পর্কটা অত্যন্ত স্পেশাল ছিল। অত্যন্ত সুখকর স্মৃতি। আজও আমার ভাল বন্ধু ও। ও অসাধারণ এক নারী। সিঙ্গল মাদার হিসেবে দুই মেয়েকে যেভাবে বড় করে তুলেছে, তা প্রশংসনীয়। ওর ভাল হোক।”


Exit mobile version