---Advertisement---
lifezone nursing home

Miss Grand Thailand 2026: প্রতিযোগিতার মাঝেই খুলে গেল নকল দাঁত, আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতির মুখে সুন্দরী

March 27, 2026 1:21 PM
---Advertisement---

জীবনে যেকোনও মুহূর্তে যা কিছু ঘটতেই পারে, আর সেই অপ্রত্যাশিত ঘটনার জন্য সকলকেই তৈরি থাকতে হয়। তবে এমন ঘটনা যদি ঘটে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে তাহলে কী করে সামলাবেন? শিখে নিন এই সুন্দরীর থেকে।

সম্প্রতি থাইল্যান্ডের একটি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ঘটেছে এক অপ্রত্যাশিত মজাদার ঘটনা। Miss Grand Thailand 2026-এর এক প্রতিযোগীর পরিচয় পর্ব চলাকালীন তাঁর নকল দাঁত হঠাৎই খুলে পড়ে যায়, আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রতিযোগী মিস গ্র্যান্ড পাথুম থানি, কামোলওয়ান চানাগো (Kamolwan Chanago) প্রতিযোগিতার প্রথম পর্বে মঞ্চে নিজের পরিচয় দিচ্ছিলেন। ঠিক সেই সময় তাঁর নকল দাঁতটি হঠাৎ সরে যায়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরাও পড়ে এবং মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ঘটনায় প্রথমে কামোলওয়ানকে খানিক অপ্রস্তুত মনে হলেও, একেবারেই ভেঙে পড়েননি। বরং শান্তভাবে দাঁতটি খুলে নিয়ে আবার নিজের উপস্থাপনা চালিয়ে যান এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে হাঁটাও সম্পূর্ণ করেন। এই আচরণ দেখে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

PSL 2026: জার্সি থেকে রং উঠে লাল বল হলো গোলাপি, ফের নাক কাটা গেল পাকিস্তানের

ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিষয়টিকে নিয়ে হাসি মজা করলেও অনেকেই আবার বলেছেন প্রতিযোগী যেভাবে পরিস্থিতি সামলেছেন তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে কমোলওয়ানের মত করে অনেকেই ওই পরিস্থিতি সামাল দিতে পারত না বলেই মনে করছেন অনেকে। (Miss Grand Thailand 2026)

সব মিলিয়ে, অস্বস্তিকর মুহূর্ত হলেও প্রতিযোগীর আত্মবিশ্বাসী আচরণই শেষ পর্যন্ত নজর কেড়েছে নেটিজেনদের। এই ঘটনা আবারও একবার প্রমাণ করে দিল প্রতিযোগিতা সৌন্দর্যের হোক বা অন্য কিছুর, আত্মবিশ্বাস থাকলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতিই সামাল দেওয়া সম্ভব।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Miss Grand Thailand 2026: প্রতিযোগিতার মাঝেই খুলে গেল নকল দাঁত, আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতির মুখে সুন্দরী”

Leave a Comment