বলিউড তথা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়ের দাম্পত্য জীবন নিয়ে এবার নেটপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন । আচমকাই অভিনেত্রী এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনির প্রোফাইল থেকেও সুরজের সঙ্গে থাকা সমস্ত ছবিও আর দেখা যাচ্ছে না। আর এতেই শুরু হয়েছে জল্পনা—তবে কি তারকা দম্পতির সম্পর্কে চিড় ধরেছে? বলিউডের অন্দরে কান পাতলেই এখনটাই শোনা যাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রথম নজরে আসে অনুরাগীদের। অনেকেই খেয়াল করেন, মৌনি এবং সুরজ আর একে অপরকে ফলো করছেন না। এরপর থেকেই নেট দুনিয়ায় নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, তাঁদের দাম্পত্যে কি কোনও সমস্যা চলছে? (Mouni Roy Divorce Rumours)
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় ধুমধাম করে বিয়ে করেছিলেন মৌনি-সুরজ। টানা তিন বছর সম্পর্কে থাকার পর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ২০১৯ সালের নিউ ইয়ার্স ইভে দু’জনের প্রথম দেখা হয়েছিল দুবাইতে। সেই থেকে পরে প্রেম ও পরে তা বিয়ে অবধি গড়ায়। সবটাই যেন রূপকথার মতো এগিয়েছিল। বিয়েতেও ছিল জমকালো আয়োজন। বাঙালি এবং মালায়ালি দুই রীতিই মেনেই হয়েছিল অনুষ্ঠান।
DDLJ Anupam Kher: DDLJ-র বিখ্যাত সেই বিখ্যাত স্টেশনে অনুপম খের, করলেন স্মৃতিচারণা
তবে এবার সেই সুখের জীবনে খানিক কালো মেঘের আনাগোনা দেখছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার দাবি করেছেন, মৌনির ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানিও নাকি সুরজকে আনফলো করেছেন। যদিও সুরজের প্রোফাইলে এখনও মৌনির কিছু ছবি দেখা যাচ্ছে। (Mouni Roy Divorce Rumours)
এই ঘটনার পর থেকেই সুরজের সাম্প্রতিক পোস্টে ভিড় জমিয়েছেন কৌতূহলী অনুরাগীরা। কেউ লিখেছেন, “সব ঠিক আছে তো?” আবার কেউ সরাসরি ডিভোর্সের জল্পনাও উসকে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত মৌনি বা সুরজ—কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাই আদৌ সম্পর্কে সমস্যা হয়েছে, নাকি এ সবই শুধুই সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, সেটাই এখন বড় প্রশ্ন।

