দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা(deepika padukone)। তবে এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করছেন তিনি। এই অবস্থাতেই তাঁর প্রাক্তন প্রেমিক মুজাম্মিল ইব্রাহিমের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হচ্ছে, দীপিকার সঙ্গে একটা সময়ে সম্পর্ক ছিল ইব্রাহিমের, তবে সেই সম্পর্ক ভেঙে যায়। ইব্রাহিম দাবি করেছিলেন, দীপিকার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁরই ছিল। দীপিকার সঙ্গে তিনি থাকতে পারছিলেন না বলেই, বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই ভিডিয়ো ক্লিপিং সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই অবশেষে মুখ খুললেন অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতা লেখেন, “ভিডিয়ো ক্লিপটি সাম্প্রতিক নয়। বরং এটি এক বছরেরও বেশি সময় আগে রেকর্ড করা একটি সাক্ষাৎকারের অংশ (deepika padukone)। যা এখন সমাজমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। তিনি এ নিয়েও হতাশা প্রকাশ করেছেন যে, ভিডিয়োটির কিছু অংশ কেটে আলাদা করে প্রচার করা হচ্ছে, ফলে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট হারিয়ে যাচ্ছে। তাঁর মতে সম্পূর্ণ সাক্ষাৎকার না দেখে শুধুমাত্র ছোট ছোট ক্লিপের ভিত্তিতে বিচার করা ঠিক নয়।”
তিনি আরও বলেন, ” অতীতকে নিয়ে আমি সবসময়ই শ্রদ্ধা নিয়েই কথা বলার চেষ্টা করেছি এবং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আরও অনেকের মতোই আমি বছরের পর বছর ধরে আমার কাজ ও জীবন গড়ে তোলার ওপর মনোযোগ দিয়েছি। আমি আশা করি, আলোচনাটা যেন সেই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমি সততার সঙ্গে কথা বলায় বিশ্বাসী এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ বজায় রাখায় আমি অবিচল।”
বন্ধুর বিয়েতে সিল্কের শাড়িতে নজর কাড়লেন আলিয়া, আধুনিক ড্রেপিংয়ে ঐতিহ্যের ছোঁয়া
ভাইরাল হওয়া ভিডিয়োয় সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অভিনেতাকে বলতে শোনা গিয়েছিল, “আমাদের বিচ্ছেদ হয়েছিল কারণ আমিই তাঁকে ছেড়ে এসেছিলাম, তবে এ নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। আমি বেশ কঠোর স্বভাবের মানুষ, ভাই। সেই সময় আমিই তারকা ছিলাম, সে ছিল না। এখন সে সুপারস্টার। সবাই তাঁকে চেনে, আমাকে কেউ চেনে না। আমি তাঁর একজন বড় ভক্ত। আমি তাঁর কাজ পছন্দ করি এবং জীবনে তাঁকে ভালো করতে দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে।”
ওই অভিনেতা আরও জানান, “সম্পর্ক শেষ হওয়ার পরেও তাঁরা কিছুদিন একে অপরের সংস্পর্শে ছিলেন এবং মাঝেমধ্যে একে অপরের সাফল্যে অভিনন্দন জানাতেন। তবে দীপিকা রণবীর সিংকে বিয়ে করার পর ধীরে ধীরে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

