‘নাম তো শুনা হি হোগা’— আজ তিনি বলিউডের ‘কিং খান’। কোটি কোটি টাকার ব্যবসা, বিশ্বজোড়া জনপ্রিয়তা আর তিন দশকেরও বেশি সময়ের সুপারস্টারডমের মালিক (Shahrukh Khan) শাহরুখ খান। কিন্তু একসময় দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র ক্যান্টিনে শিল্পীদের হাতে সিঙারা তুলে দিতেন তিনি! সম্প্রতি সেই স্মৃতিই সামনে আনলেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর।
সম্প্রতি ‘কিন্ডল কাস্ট’ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ কাপুর তাঁর NSD-র দিনগুলোর কথা স্মরণ করেন। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে তিনি যখন NSD-র ছাত্র, তখন নাটকের বিরতির সময়ে শিল্পীদের জন্য সিঙারা ও জলখাবার পৌঁছে দিত এক ছোট্ট ছেলে। সেই ছেলেটিই ছিলেন আজকের (Shahrukh Khan) শাহরুখ খান।
পঙ্কজ কাপুরের কথায়, “আমাদের জন্য যে সিঙারা আসত, তা এনে দিত আর কেউ নয়, শাহরুখ খান (Shahrukh Khan)। তখন ওর বয়স হবে ১০ বছর। ক্যান্টিনে ওকে প্রায়ই দেখা যেত। মনে হয় ওর বাবা বা পরিবারের কেউ তখন ক্যান্টিন পরিচালনা করতেন।”
(Shahrukh Khan) শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ খান দিল্লিতে ‘খাতির’ নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিক ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন NSD-র মেস ও ক্যান্টিন পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন। সেই সূত্রেই ছোটবেলা থেকে NSD-র পরিবেশে বড় হয়ে ওঠেন শাহরুখ। নাট্যজগতের বহু নামী শিল্পী, পরিচালক ও অভিনেতার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন তিনি।
শুধু ক্যান্টিনেই নয়, NSD ছিল শাহরুখের দ্বিতীয় বাড়ির মতো। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, স্কুলের ক্লাস শেষ হওয়ার পর প্রায় প্রতিদিনই NSD-তে চলে যেতেন। সেখানে নাটকের মহড়া দেখতেন, শিল্পীদের আড্ডা শুনতেন এবং অভিনয়ের জগৎকে কাছ থেকে চিনতেন। অনেকের মতে, সেই পরিবেশই ভবিষ্যতের অভিনেতা শাহরুখকে গড়ে তুলতে বড় ভূমিকা নিয়েছিল।
মজার বিষয়, পরবর্তীকালে ১৯৯৫ সালের ‘রাম জানে’ ছবিতে সেই (Shahrukh Khan) শাহরুখ খানের সঙ্গেই অভিনয় করেন পঙ্কজ কাপুর। তবে NSD-র ক্যান্টিনে ঘুরে বেড়ানো সেই ছোট্ট ছেলেটি একদিন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবেন, তা কল্পনাও করতে পারেননি তিনি।
আজ ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা ‘ডানকি’-র মতো ছবির মাধ্যমে বক্স অফিস কাঁপানো কিং খানের এই অজানা অতীত যেন আরও একবার মনে করিয়ে দেয়— সাফল্যের শিখরে পৌঁছলেও নিজের শিকড় কখনও ভোলেননি বলিউডের বাদশা।
বিহারের গ্রামে লাঠিচার্জের শিকার পঙ্কজ ত্রিপাঠীর ভাই, তদন্তে পুলিশ

