ফের নাকি ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। এর আগে একবার এই সিনেমা থেকে সরে যেতে চেয়েছিলেন পরেশ রাওয়াল, রিপোর্টে প্রকাশ তিনি নাকি টাকাও ফেরত দিয়ে দিয়েছিলেন। যা নিয়ে বলিউডের অন্দরে গুঞ্জন তৈরি হয়েছিল। অবশেষে সেই গুঞ্জনেরই জবাব দিলেন পরিচালক প্রিয়দর্শন। তিনি বলেন, “এ বিষয়ে আমি অবগত নই।”
এর আগে একাধিক পডকাস্টে পরেশ রাওয়াল বলেছিলেন, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সমস্যা হয়েছিল বটে, কিন্তু তা মিটে গিয়েছে। ফের ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন পরেশ রাওয়াল। তবে সদ্য গুঞ্জন অনুযায়ী, ফের সিনেমা থেকে সরে গেলেন পরেশ রাওয়াল? সত্যিটা কী?
সূত্র মারফত খবর, “তাঁর মোট পারিশ্রমিক ১৫ কোটি টাকা ঠিক হয়েছিল। টার্ম শিটে উল্লেখ ছিল যে, পরেশ রাওয়াল টাকা পাবেন ছবিটি মুক্তি পাওয়ার এক মাস পর। এই শর্ত নিয়ে শুরু থেকেই বর্ষীয়ান এই অভিনেতার আপত্তি ছিল। এছাড়াও, ছবিটির প্রধান শুটিং আগামী বছরের কোনও এক সময়ে শুরু হওয়ার কথা ছিল। এর মানে, ‘হেরা ফেরি ৩’ ২০২৬ সালের শেষের দিকে বা ২০২৭ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল না। সংক্ষেপে, পরেশকে তাঁর অভিনয়ের বাকি পারিশ্রমিক পেতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হত।”
তবে অনেকে মনে করছেন, এই খবর একেবারেই ভুয়ো। ছবি থেকে মোটেই সরে যাননি পরেশ রাওয়াল। জুম টিভির সূত্র বলছে, পরেশ রাওয়াল মোটেই সিনেমা ছেড়ে যাননি। পরেশ রাওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি নাকি জল্পনা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘হেরা ফেরি ৩’-তে অভিনয় করছেন তিনি। মোটেই এই সিনেমা থেকে সরে যাননি তিনি।
এই বছরের শুরুতেই অক্ষয় কুমার জানিয়েছিলেন যে, ‘হেরা ফেরি ৩’ আপাতত হচ্ছে না। তিনি আরও বলেন যে, ছবিটি তার নিজের সময়েই আসবে। যখন সঠিক সময়ে আসবে, তখন এটি তৈরি করা হবে এবং তিনি শুধু আশা করেন যে ততদিনে তারা যেন খুব বেশি বয়স্ক না হয়ে যান।

