মাত্র ৩৭০ টাকার চিকেন বিরিয়ানি ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছে গিয়েছে সম্মতি, সম্পর্ক এবং সামাজিক মানসিকতার আলোচনায়। স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণীত মোরের (Pranit More) একটি শোয়ের ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে। আর সেই বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী কুনিকা সদানন্দ (Kunickaa Sadanand)। (Pranit More Controversy)
ঘটনার সূত্রপাত একটি ক্রাউড-ওয়ার্ক সেগমেন্ট থেকে। সেখানে ২৩ বছরের দর্শক হিমাংশু জাঙ্গরা (Himanshu Jangra) নিজের একটি ডেটের অভিজ্ঞতা শোনান। তাঁর দাবি, এক তরুণীর জন্য ৩৭০ টাকার চিকেন বিরিয়ানি কিনেছিলেন তিনি। পরে মেয়েটি তাঁকে বাড়ি পৌঁছে দিতে বললে তাঁর মনে হয়েছিল ওই খরচের “বিনিময়ে” কিছু পাওয়ার অধিকার তাঁর রয়েছে। হিমাংশুর সেই মন্তব্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার মুখে পড়ে। (Pranit More Controversy)
বিতর্ক বাড়তেই প্রণীত মোর প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানান, দর্শকের ওই মন্তব্য তাঁর ব্যক্তিগত মত নয়। বরং সেই মুহূর্তে মন্তব্যটির বিরোধিতা না করে হেসে এড়িয়ে যাওয়া তাঁর ভুল ছিল বলেও স্বীকার করেন তিনি। প্রণীতের দীর্ঘদিনের বন্ধু কুনিকা সদানন্দ, যাঁদের পরিচয় ‘বিগ বস সিজন ১৯’-এর সময় থেকে, প্রথমে কমেডিয়ানের পাশে দাঁড়িয়ে মানুষকে তাঁকে ক্ষমা করার আবেদন জানিয়েছিলেন। তবে এবার তিনি বিতর্কের বৃহত্তর দিকটি সামনে আনলেন। (Pranit More Controversy)
এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা একটি ভিডিওতে কুনিকার বক্তব্য, সমাজের একাংশ এখনও মনে করে কাউকে ডিনার খাওয়ানো, উপহার দেওয়া বা কোনও ট্রিপের খরচ বহন করলেই অপর পক্ষের উপর এক ধরনের দায় তৈরি হয়। তাঁর কথায়, “অনেক মেয়েই কোনও চাপ না থাকলেও ভিতরে ভিতরে অপরাধবোধে ভুগতে শুরু করে।” (Pranit More Controversy)
অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ৩৭০ টাকার বিরিয়ানি হোক বা লক্ষ টাকার উপহার— কোনও কিছুই একজন মানুষের মর্যাদা, স্বাধীনতা বা ব্যক্তিগত সিদ্ধান্ত কেনার ক্ষমতা রাখে না। তিনি বলেন, মেয়েদের যেমন কৃতজ্ঞতা আর বাধ্যবাধকতার পার্থক্য শেখানো প্রয়োজন, তেমনই ছেলেদেরও বোঝাতে হবে যে কাউকে ডিনার খাওয়ানো মানেই তার উপর অধিকার প্রতিষ্ঠা করা নয়। কুনিকার মতে, এই বিতর্ক শুধু একটি মন্তব্যকে ঘিরে নয়, বরং সম্পর্কের ক্ষেত্রে সম্মতি এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব নিয়েই নতুন করে প্রশ্ন তুলেছে। (Pranit More Controversy)
আরও পড়ুন :- রবিনা ট্যান্ডনের পরিবারে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ১

