Site icon Hindustan News Point

Preet Singh: Splitsvilla 16-খ্যাত প্রীতের উপর হামলা, ভিডিয়োর মাধ্যমে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন

Preet Singh

স্প্লিটসভিলা X6-র মাধ্যমে বিশেষ পরিচিতি পেয়েছিলেন প্রীত সিং (Preet Singh)। এবার সেই প্রীত সিং-ই শারীরিক হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললেন। সমাজমাধ্যমে ভিডিয়ো করে তিনি তাঁর এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানান। যেখানে তিনি মুম্বইয়ের একটি ক্লাবে ঘটে যাওয়া ঘটনাটির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ভিডিওটিতে স্প্লিটসভিলা X6-এর এই প্রতিযোগীকে দেখা যায় ফোলা চোখ এবং আঘাতপ্রাপ্ত মুখ। তিনি জানান, ঘটনাটি এমন একটি ক্লাবে ঘটেছিল যেখানে তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। প্রথমে তাঁর সঙ্গে একটি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়, বিবাদ চরমে উঠতেই প্রীত এবং তাঁর বন্ধু উভয়কেই আক্রমণ করতে শুরু করে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রীত একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তাঁর ফোলা চোখের ছবিও ছিল। এই রিয়েলিটি শো তারকা জানান যে, তিনি সবসময় শুনে এসেছেন মুম্বই নারীদের জন্য অন্যতম নিরাপদ শহর। তবে, নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি কখনো ভাবেননি যে তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

তিনি সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, “এটা লেখার সময় আমি কাঁপছি, আমার চোখ ফুলে গেছে, মুখে কালশিটে পড়েছে, এবং কী ঘটেছে তা আমি এখনও বোঝার চেষ্টা করছি। আমি একটি ক্লাবে আমার বন্ধুর সঙ্গে কেবল সময় কাটাচ্ছিলাম, এমন সময় হঠাৎ একটি মেয়ে চিৎকার করতে শুরু করে এবং প্রশ্ন তোলে যে আমাদের কীভাবে ভেতরে ঢুকতে দেওয়া হলো”।

প্রীত উল্লেখ করেছেন যে, ঘটনাটি একটি মৌখিক বিবাদ দিয়ে শুরু হয়েছিল এবং তা পরে এক ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছে যায়। প্রীত সিং জানান যে, মেয়েটির পুরুষ সঙ্গী তাকে এবং তাঁর বন্ধুকে ‘শারীরিকভাবে আক্রমণ’ করেছিল। রিয়েলিটি শো-এর এই প্রতিযোগী বলেন, তাকে এতটাই জোরে আঘাত করা হয়েছিল যে তার একটি দাঁত ভেঙে যায় এবং মুখ ফুলে যায়। তিনি আরও বলেন, “পাশে থাকা লোকজন হস্তক্ষেপ করার পরেই পরিস্থিতি শান্ত হয়। পরে আমি জানতে পারি যে, মেয়েটি (Preet Singh) একজন তথাকথিত ইনফ্লুয়েন্সার।”এই ধরনের ঘটনা ঘটবে, স্বপ্নেও ভাবতে পারেনি প্রীত।


Exit mobile version