Site icon Hindustan News Point

‘বিচ্ছেদ নিয়ে নাটক বন্ধ করুন’- প্রিন্স-যুবিকাকে তোপ রাখি সাওয়ান্তের

Prince Yuvika Divorce Rumours

বিনোদন জগতে আবারও চর্চার কেন্দ্রে টেলিভিশনের জনপ্রিয় দম্পতি প্রিন্স নারুলা এবং যুবিকা চৌধুরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার পর থেকেই তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

রাখি সাওয়ান্ত একটি ভিডিয়ো বার্তায় প্রিন্স ও যুবিকার উদ্দেশে বলেন, সম্পর্কের মতো সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে এভাবে নাটক করা উচিত নয়। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, যদি সত্যিই সম্পর্কে সমস্যা থাকে, তাহলে তা ব্যক্তিগতভাবে মিটিয়ে নেওয়াই ভালো। আর যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় এমন আচরণ করে ভক্তদের বিভ্রান্ত করার কোনও মানে নেই। (Prince Yuvika Divorce Rumours)

রাখির কথায়, বর্তমানে মানুষ ব্যক্তিগত জীবনের ঘটনাকেও প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাঁর দাবি, বিবাহবিচ্ছেদের মতো বিষয়কে প্রচারের কৌশল বানানো ঠিক নয়। তিনি প্রিন্স ও যুবিকাকে উদ্দেশ করে বলেন, “লজ্জা হওয়া উচিত। এই ধরনের ড্রামা বন্ধ করুন।”

উল্লেখ্য, সম্প্রতি নেটিজেনদের নজরে আসে যে প্রিন্স নারুলা এবং যুবিকা চৌধুরী আর ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন না। এরপর থেকেই তাঁদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, বিগ বস ৯-এর সেটে আলাপের পর প্রিন্স ও যুবিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০২৪ এ তাঁদের সংসারে এক কন্যাসন্তানের আগমনও হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল তবে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তন দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ এবং কৌতূহল বাড়ছে।এদিকে রাখি সাওয়ান্তের মন্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকে মনে করছেন, দম্পতির ব্যক্তিগত জীবনে বাইরের কারও মন্তব্য করা উচিত নয়। (Prince Yuvika Divorce Rumours)

আলিয়ার ‘আলফা’র প্রশংসায় মাহিরা-ইকরা? ভাইরাল স্ক্রিনশটের সত্যতা নিয়ে প্রশ্ন

যদিও প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরীর বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন এই প্রথম নয়। এর আগেও তাঁদের সম্পর্কের ভাঙ্গন নিয়ে গুজব রটেছিল। যদিও তখন যুবিকা স্পষ্ট করে জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সব ঠিক আছে। শুধু প্রিন্সের ব্যস্ততার কারণেই যুবিকা তাঁর মায়ের কাছে থাকছিলেন।

এখন ফের একবার এই তারকা দম্পতির সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত বিচ্ছেদের জল্পনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। (Prince Yuvika Divorce Rumours)


Exit mobile version