Site icon Hindustan News Point

Ranbir Kapoor Ramayana: রণবীরকে ‘রাম’ রূপে দেখে খুশি নন ‘লক্ষ্মণ’, কী এমন বললেন সুনীল লাহরি?

Ranbir Kapoor Ramayana

সম্প্রতি ‘রামায়ণ, পার্ট ১’ ছবির টিজার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। কেউ প্রশংসা করছেন ছবির ভিজ্যুয়ালের, আবার কেউ কাস্টিং নিয়ে তুলছেন প্রশ্ন। এবার সেই তালিকায় যোগ দিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রামায়ণ’ এর লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা অভিনেতা সুনীল লাহরি। টিজার দেখে রণবীর কাপুরকে ‘রাম’ চরিত্রে উপযুক্ত মনে হয়নি তাঁর।

সুনীল জানান, টিজারের কিছু অংশ তাঁর ভালো লাগেনি। যদিও তিনি ভিএফএক্স বা প্রযুক্তিগত দিক নিয়ে বিশেষ সমালোচনা করতে চাননি, তাঁর মতে টিজার তো শুধু সিনেমার একটি ঝলক মাত্র। কিন্তু চরিত্রের আবেগের জায়গাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, এত বড় বাজেটের ছবি, তাতে হাজার হাজার কোটি টাকার ভিএফএক্স থাকলেও চরিত্রের অনুভূতি যদি ঠিকমতো ফুটে না ওঠে তবে সেই চরিত্র পূর্ণতা পায় না। (Ranbir Kapoor Ramayana)

ছবিতে ভগবান ‘রাম’ এর চরিত্রে রণবীর কাপুরের লুক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অভিনেতা হিসেবে রণবীর ভালো হলেও তাঁর মুখে সেই নিষ্পাপ বা সরল ভাবটা একটু কম মনে হয়েছে। তাঁর মতে, ভগবান রামের চরিত্রে ধৈর্য, শান্ত স্বভাব এবং সরলতার একটা বিশেষ ছাপ থাকা দরকার, যা তিনি রণবীরের মুখে পুরোপুরি দেখতে পাননি। এছাড়াও সুনীল লাহরি মনে করেন, রামের মতো চরিত্রে একেবারে নতুন কোনও মুখ নিলেই ভালো হত। কারণ নতুন অভিনেতার ওপর দর্শকের কোনও পূর্বধারণা থাকে না। তিনি আরও বলেন, রণবীরের চেহারায় কিছুটা কঠোরতা রয়েছে তাই তাঁকে অন্য চরিত্রে হয়তো বেশি মানাত।

Maharashtra Accident : নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োতে গাড়ি, শেষ গোটা পরিবারের ৯ সদস্য

উল্লেখ্য, গত ২ এপ্রিল, হনুমান জয়ন্তীর দিন মুক্তি পেয়েছে পরিচালক নীতীশ তিওয়ারির বহুল আলোচিত ছবি ‘রামায়ণ’ এর টিজার। সেখানে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরকে বেশ কিছু দৃশ্যে দেখা গেছে। (Ranbir Kapoor Ramayana)

টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকলেও মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ ছবির বিশাল বাজেট এবং ভিএফএক্সের প্রশংসা করছেন, আবার কেউ অভিনয় এবং চরিত্রদের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। আর এর মধ্যেই বিখ্যাত সেই টিভি সিরিয়াল ‘রামায়ণ’ এর লক্ষণের মুখে ‘রাম’ চরিত্রে রণবীরের সমালোচনায় নতুন করে এই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Ranbir Kapoor Ramayana)


Exit mobile version