বলিউডের বহু প্রতীক্ষিত ছবি Don 3-কে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। Don 3-এর শুটিং শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেতা Ranveer Singh। নতুন ‘ডন’ হিসেবে তাঁর প্রস্তুতি যেমন নজর কেড়েছে, তেমনই সেটে তাঁর একাধিক শর্ত ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। অভিনেতা রণবীর সিং ছবিতে নিজের লুক, আরাম ও কাজের পরিবেশকে নিখুঁত রাখতে একাধিক বিশেষ দাবি জানিয়েছেন যা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, শুটিং চলাকালীন নিজের আরাম এবং গোপনীয়তা বজায় রাখতে বেশ কিছু বিশেষ ব্যবস্থা চেয়েছেন রণবীর। তার মধ্যে অন্যতম হলো সম্পূর্ণ কালো কাপড়ে মোড়া ৭টা ভ্যানিটি ভ্যান, যাতে বাইরের কেউ অভিনেতাকে দেখতে না পান। গরমের সময় শুটিং হওয়ায় ভ্যানের ভিতরে ঠাণ্ডা পরিবেশ বজায় রাখতে প্রায় ১০০ কেজি বরফ রাখার ব্যবস্থাও রাখতে বলেছেন তিনি। পাশাপাশি, নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে উন্নত কুলিং সিস্টেম, আলাদা ড্রেসিং জোন এবং বিশ্রামের জন্য বিশেষ জায়গা, নিজস্ব মেকআপ আর্টিসের কথাও উল্লেখ করেছেন। (Ranveer Singh)
এতেই শেষ নয়। শুটিং সেটে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন অভিনেতা। তাঁর দাবি, সেটে সীমিত সংখ্যক লোকজন থাকবেন এবং কোনওভাবেই অপ্রয়োজনীয় ভিড় বা বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। এমনকি, তাঁর ব্যক্তিগত টিম ছাড়া অন্য কারও প্রবেশ নিয়েও কিছুটা নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে। চরিত্রে নিজেকে পুরোপুরি ঢেলে দেওয়ার জন্য আলাদা প্রস্তুতির সময় এবং ব্যক্তিগত স্পেসও চেয়েছেন রণবীর। (Ranveer Singh)
যদিও এই ধরনের দাবি বলিউডে নতুন নয়, তবে রণবীরের এই দীর্ঘ তালিকা নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, বড় বাজেটের ছবিতে বড় তারকার এমন চাহিদা অস্বাভাবিক নয়, আবার কেউ কেউ মনে করছেন, বিষয়টি খানিক বাড়াবাড়ির পর্যায়েও পৌঁছেছে।
ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, “রণবীর খুবই এনার্জেটিক অভিনেতা। তিনি তাঁর কাজের পরিবেশ নিয়ে অত্যন্ত সচেতন। তাই এই ধরনের কিছু দাবি অস্বাভাবিক নয়। আমরা তাঁর চাহিদাগুলি পূরণের চেষ্টা করছি, যাতে শুটিং নির্বিঘ্নে এগোয়।” যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। (Ranveer Singh)
ফারহান আখতার পরিচালিত এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের ‘ডন’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর। এর আগে এই চরিত্রে দেখা গিয়েছিল শারুখ খান কে, ফলে তুলনা এবং প্রত্যাশা দুটোই তুঙ্গে।
সব মিলিয়ে, শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ ঘিরে উত্তেজনা যেমন বাড়ছে, তেমনই রণবীরের এই শর্ত তালিকা নিয়ে ইন্ডাস্ট্রিতে বিতর্কও দানা বাঁধছে। এখন দেখার, পর্দায় তাঁর ‘ডন’ অবতার কতটা দর্শকদের মন জিতে নিতে পারে।
আরও পড়ুন : 3 Idiots: আসছে ‘3 idiots’-এর সিক্যুয়েল,র্যাঞ্চো-ফারহান-রাজুর জুটি দেখতে মুখিয়ে দর্শকরা

