বলিউড অভিনেতা রানবীর সিং-কে ঘিরে ‘ডন ৩’ বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। ঠিক সেই সময়েই মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল অভিনেতাকে। FWICE-এর ‘নন-কোঅপারেশন’ নির্দেশ জারির পর এটাই প্রথম তাঁর প্রকাশ্য আসা। ফলে স্বাভাবিকভাবেই রণবীরকে ঘিরে কৌতূহল আরও বাড়ছে। (Ranveer Singh)
এদিন বিমানবন্দরে অভিনেতাকে দেখা যায় একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে। পরেছিলেন সাদা কুর্তা-পায়জামা এবং তার সঙ্গে কালো জহর কোর্ট। মুখ ঢেকে রেখেছিলেন কালো মাস্কে, চোখে ছিল রোদচশমা। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই দ্রুত বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন তিনি। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি অভিনেতা, তবুও তাঁর উপস্থিতি ঘিরে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। (Ranveer Singh)
সম্প্রতি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা FWICE রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে। সংগঠনের অভিযোগ, ‘ডন ৩’ সংক্রান্ত বিতর্ক নিয়ে আলোচনার জন্য তাঁকে একাধিকবার ডাকা হলেও, তিনি কোনও উত্তর দেননি। FWICE-এর দাবি, তিনবার খবর পাঠানো হলেও অভিনেতা সংগঠনের সামনে হাজির হননি। সেই কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Ranveer Singh)
তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবিকে ঘিরে নানা বিতর্ক সামনে আসে। রণবীরের ভূমিকা, শুটিংয়ের অগ্রগতি এবং প্রযোজনা সংক্রান্ত নানা জল্পনা বলিউডে আলোচনার বিষয় হয়ে ওঠে। তারই মধ্যে FWICE-এর এই পদক্ষেপ নতুন করে চাপ বাড়িয়েছে অভিনেতার উপর। (Ranveer Singh)
যদিও এখনও পর্যন্ত গোটা বিতর্ক নিয়ে মুখ খোলেননি রণবীর সিং, তবে তাঁর বিমানবন্দর উপস্থিতি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তিনি আপাতত নিজস্ব ছন্দেই রয়েছেন। বিতর্কের আবহেও তাঁর স্টাইল স্টেটমেন্ট এবং আত্মবিশ্বাসী উপস্থিতি অনুরাগীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। (Ranveer Singh)
১০০ কেজি বরফ থেকে বিশেষ ভ্যানিটি ভ্যান! Don 3-তে কাজ করতে ৭ ‘বায়না’ রণবীরের

