Site icon Hindustan News Point

Rashmika-Vijay: প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিজয়-রশ্মিকার, কবে হবে রিসেপশন?

Rashmika-Vijay

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী তারকা যুগল রশ্মিকা মান্ধানা ও বিজয় দেবেরাকোন্ডা। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে চার হাত এক হয়েছে। উদয়পুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের পর্ব সম্পন্ন করে এই জুটি। আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল তাঁদের বিয়ের আসর।

এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবু নবদম্পতিকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।Rashmika-Vijay

বিয়ের ২৪ ঘণ্টা পেরোতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিজয়-রশ্মিকার সাক্ষাতের ছবি। জানা যায়, বিয়ের আগে নয়াদিল্লিতে গিয়ে তাঁরা স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। উদয়পুরের বিয়ের পাশাপাশি আগামী ৪ মার্চ হায়দরাবাদে আয়োজিত গ্র্যান্ড রিসেপশনেও উপস্থিত থাকার অনুরোধ জানান তাঁরা।শুধু প্রধানমন্ত্রীই নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানিয়েছেন ‘বিরোশ’। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর হাতে তাঁরা রুপোর গণেশ মূর্তিও তুলে দেন। সেই ছবিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।

আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের গ্র্যান্ড রিসেপশনে বসতে চলেছে চাঁদের হাট। রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত, একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা রয়েছে সেখানে। বৃহস্পতিবার রাজকীয়ভাবে সাতপাক ঘুরে নতুন জীবন শুরু করেছেন বিজয় ও রশ্মিকা। বিয়ের সাজ-পোশাক ও আভিজাত্যে মুগ্ধ অনুরাগীরা আবার তাঁদের দেবদেবীর সঙ্গে তুলনা করছেন। তারকা দম্পতির আগামী জীবন সুখের হোক এমনটাই শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন সবাই।Rashmika-Vijay


Exit mobile version