Site icon Hindustan News Point

Sahid Kapoor: শরীর নিয়ে সমস্যায় ছিলেন, নতুন ছবির চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন শাহিদ কাপুর

sahid kapoor

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ও রোমিও’র প্রস্তুতি নিয়ে মুখ খুললেন মুখ্য অভিনেতা শাহিদ কাপুর। বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর বলেন এই ছবিতে তাঁর অভিনয়ের জন্য শারীরিক পরিবর্তনের সময়টিই ছিল সবচেয়ে কঠিন। কেন এমন বললেন অভিনেতা?

‘ও রোমিও’ ছবিটির পরিচালক বিশাল ভরদ্বাজ। ছবিতে নাম ভূমিকায় শাহিদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, নানা পাটেকর, ফারিদা জলাল, নিশা পাঠানি ও তামান্না ভাটিয়ার মতো অভিনেতারা। ছবির হিরো শাহিদ জানিয়েছেন, চরিত্রের জন্য শরীরকে তৈরি করা তাঁর কাছে সবচেয়ে কঠিন ছিল। তাঁকে পুরো শরীর ট্যাটু করতে হয়েছিল। যেগুলো তৈরি করতে প্রতিদিন শুটিংয়ের আগে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগত। Sahid Kapoor

শাহিদ আরও বলেছেন, এটি কোনও সুপারহিরো নির্ভর কাল্পনিক ছবি নয় যেখানে মুখ্য কাজটি পোশাক বা VFX করে দেয়। বরং অভিনয় ও বডি ল্যাঙ্গুয়েজ এখানে একটা বড় ভূমিকা পালন করে। অভিনেতা জানান, রাতে অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং করাও তাঁর কাছে ছিল কঠিন। কারণ, তখন তিনি হিপ সার্জারি করে অভিনয়ে ফিরেছিলেন। শাহিদ জানিয়েছেন, সিনেমাটির গল্প এবং আবেগের সঙ্গে তিনি নিজেকে যুক্ত করতে পেরেছিলেন।

তাঁর মতে, যদি কোনও শিল্পী চরিত্রের সঙ্গে সত্যিকারের সংযোগ অনুভব না করেন, তাহলে তাঁর কাজে সেটা ফুটে ওঠে। ‘ও রোমিও’-তে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সেই ‘উস্তরা’ একাধারে একজন গ্যাংস্টার আবার অন্যদিকে ততটাই রোমান্টিক। কমেডি ও হিউমারের এক মিশেল এই চরিত্র। এই চরিত্রকে ‘ডার্ক’ ও ‘সফট’ উভয় দিকই রয়েছে। সব মিলিয়ে এই ছবি আবেগ, প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে এক নতুন গল্প।’ও রোমিও’ ছবির গল্প বাস্তব ঘটনায় ভিত্তি করে তৈরি তবে এতে প্রেম ও অপরাধ জগতের গল্প ঘুরে ফিরে এসেছে বারবার। যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করছে।

সব মিলিয়ে সাজিদ নদিয়াওয়ালা প্রযোজিত এবং বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিনেই অনেকের মন জয় করেছে, তবে এখনই একে সফল বা ব্লকবাস্টার বলা ঠিক হবে না। প্রেক্ষাগৃহে কতদিন দর্শকদের ভিড় টানতে পারে ‘ও রোমিও’ সেটাই এখন দেখার। Sahid Kapoor


Exit mobile version