Site icon Hindustan News Point

Don 3 নিয়ে দ্বন্দ্ব চরমে, রণবীর-ফারহানের ঝামেলা মেটাতে আসরে সলমন

Salman Khan Ranveer Singh and Farhan Akhtar

বলিউডে ‘ডন ৩’ ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার সেই জটিল পরিস্থিতির মাঝেই সামনে এল নতুন তথ্য। শোনা যাচ্ছে, অভিনেতা সালমান খান নাকি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছেন রণবীর সিং এবং ফারহান আখতারের মধ্যে তৈরি হওয়া তিক্ততা মেটানোর জন্য। (Salman Khan Ranveer Singh and Farhan Akhtar)

সূত্রের খবর, ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে টানাপোড়েন চলছে অভিনেতা এবং নির্মাতাদের মধ্যে। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে শাহরুখ খানের জায়গায় এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হবেন রণবীর। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে আচমকাই প্রকল্প থেকে তাঁর বেরিয়ে যাওয়ার খবর সামনে আসে। এরপরই পরিস্থিতি জটিল হতে শুরু করে। (Salman Khan Ranveer Singh and Farhan Akhtar)

অভিযোগ, ছবির প্রি-প্রোডাকশন, লোকেশন রেইকি, টেকনিক্যাল পরিকল্পনা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজে বিপুল অর্থ খরচ হয়েছিল। নির্মাতা পক্ষের দাবি, রণবীরের সরে যাওয়ার ফলে প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। এই অভিযোগে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)-এর দ্বারস্থ হন ফারহান আখতার। পরে সংস্থার তরফে রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নির্দেশিকাও জারি করা হয় বলে খবর।

যদিও রণবীরের শিবিরের বক্তব্য একেবারেই আলাদা। তাঁদের দাবি, চিত্রনাট্য এবং সৃজনশীল কিছু বিষয়ে মতবিরোধের কারণেই অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি রণবীর প্রকাশ্যে কোনও বিতর্কে জড়াতে চাননি। এমনকি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তিনি আলোচনার পথেও হাঁটতে চেয়েছিলেন। (Salman Khan Ranveer Singh and Farhan Akhtar)

এরই মধ্যে বলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন, সলমন খান নাকি নিজে ফোন করে রণবীর ও ফারহানের সঙ্গে কথা বলেছেন। তাঁর পরামর্শ, এই সমস্যা যেন কোনও তৃতীয় পক্ষ বা সংগঠনের মাধ্যমে নয়, বরং পারস্পরিক আলোচনার মাধ্যমেই মিটিয়ে ফেলা হয়। সলমন নাকি দু’পক্ষকেই মনে করিয়ে দিয়েছেন যে ব্যক্তিগত মতভেদ যেন দীর্ঘমেয়াদে পেশাদার সম্পর্ক নষ্ট না করে।

তবে এখনও পর্যন্ত সলমন খান, রণবীর সিং কিংবা ফারহান আখতারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। ফলে ‘ডন ৩’-এর ভবিষ্যৎ কী হবে, রণবীরের সঙ্গে বিরোধ আদৌ মিটবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও সময়ের অপেক্ষায়। (Salman Khan Ranveer Singh and Farhan Akhtar)

ডন ৩’ বিতর্ক, মুম্বই বিমানবন্দরে রণবীর সিং, প্রথম প্রকাশ্য উপস্থিতি ঘিরে বাড়ল জল্পনা


Exit mobile version