Site icon Hindustan News Point

Sanjay Dutt: মুক্তি পায়নি ছবি, তার আগেই গানের অশ্লীল লিরিক্স ঘিরে বিতর্ক

Sanjay Dutt

আগামী মাসে মুক্তি পেতে চলেছে কন্নড় ছবি ‘KD: The Devil’। তবে মুক্তির আগেই সম্প্রতি ছবির একটি গান “সারকে চুনর তেরি সারকে” ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকের অভিযোগ, গানটির দৃশ্য ও কথাবার্তা অত্যন্ত অশালীন, যা সমাজের উপর বিশেষ করে অল্পবয়সীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই গানে একসঙ্গে দেখা গেছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবং জনপ্রিয় অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফতেহিকে (Sanjay Dutt)। গানটি মুক্তির পরই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করতে শুরু করেন। তাঁদের দাবি, এই ধরনের কনটেন্ট সাধারণ দর্শকের জন্য উপযুক্ত নয় এবং এতে অশালীনতার মাত্রা অনেকটাই বেশি।

তবে বিতর্ক এখন কেবল সমাজমাধ্যমেই আটকে নেই। এই নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়েছে। এক আইনজীবী কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড(CBFC) র কাছে অভিযোগ জানিয়ে গানটি নিষিদ্ধ করার দাবি তোলেন। অভিযোগে স্পষ্টভাবে বলা হয়, গানটির দৃশ্য ও ভাষা সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে এবং বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য তা একেবারেই অনুপযুক্ত।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বিষয়টি পৌঁছে যায় National Human Rights Commission (NHRC) এর দরজায়। কমিশন এই ঘটনার প্রেক্ষিতে নোটিস জারি করে এবং বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে। এর ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে ছবির নির্মাতাদের উপর।

ক্রমবর্ধমান বিতর্ক ও আইনি চাপের মুখে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন নির্মাতারা। গানটি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। জানা গেছে, জনরোষ ও আইনি জটিলতা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে গানটির একটি সম্পাদিত বা পরিবর্তিত সংস্করণ প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে (Sanjay Dutt)।

এই ঘটনার মধ্যেই ‘KD: The Devil’ ছবির মুক্তির প্রস্তুতিতে যদিও কোনও ভাটা পড়েনি। এখনো পর্যন্ত ছবিটি পূর্বনির্ধারিত সময় মুক্তি পাওয়ার কথাই রয়েছে। তবে মুক্তির আগেই গান নিয়ে এই বিতর্ক ছবির উপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।


Exit mobile version