Site icon Hindustan News Point

Zee5 থেকে সরতেই পাইরেসি, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে দেদার ছড়াল দিলজিৎ দোসাঞ্জের সতলুজ

Satluj Controversy

মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই ZEE5 থেকে সরিয়ে নেওয়া হয়েছে পঞ্জাবি ছবি Satluj। ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিটি ৫ জুলাই হঠাৎ করেই ভারতে আর দেখা যাচ্ছে না। তবে ছবিটি সরানোর পর থেকেই বিভিন্ন অননুমোদিত মাধ্যমে তার পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ইউটিউব, টেলিগ্রাম, এমনকি হোয়াটসঅ্যাপেও ছবিটি ব্যাপকভাবে ভাগ করে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।(Satluj Controversy)

এই পরিস্থিতিতে দর্শকদের উদ্দেশে বিবৃতি দিয়েছে ZEE5। এক্স (X) হ্যান্ডেলে সংস্থার তরফে জানানো হয়েছে, Satluj ফের প্ল্যাটফর্মে আনার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে দর্শকদের কাছে আবেদন করা হয়েছে, যেন কেউ পাইরেটেড সংস্করণ না দেখেন বা শেয়ার না করেন। (Satluj Controversy)

তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছবিটির একাধিক অননুমোদিত কপি এখনও ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, @Legend_Cinema1 নামে একটি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ছবিটি আপলোড করা হয়েছে। আবার @PDABharat নামে একটি এক্স অ্যাকাউন্টেও ছবিটি দেখার আহ্বান জানিয়ে পোস্ট করা হয়েছে। পাশাপাশি “Satluj HD” নামে একটি টেলিগ্রাম চ্যানেল থেকেও ছবিটি ডাউনলোডের সুযোগ দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। (Satluj Controversy)

এদিকে পঞ্জাবি গায়ক জসবির জাসি দাবি করেছেন, ভারত থেকে সরিয়ে দেওয়া হলেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও ছবিটি দেখা যাচ্ছে। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশের দর্শক ছবিটি দেখতে পাচ্ছেন। তাঁর আরও দাবি, হোয়াটসঅ্যাপে এতবার ছবিটি শেয়ার হয়েছে যে, কোনও ছবিকে এত সংখ্যক বার মানুষের ফোনে ঘুরতে তিনি আগে দেখেননি। একই সঙ্গে ভারতে ছবিটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। (Satluj Controversy)

Satluj ছবির কাহিনি আবর্তিত হয়েছে নব্বইয়ের দশকে পঞ্জাবে একাধিক সাধারণ মানুষের রহস্যজনক নিখোঁজ হওয়া এবং তাঁদের পরিবারের অজান্তে দেহ দাহ করার অভিযোগকে কেন্দ্র করে। ছবিটির আগের নাম ছিল Punjab 95। ২০২২ সালে ছবিটি কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (CBFC)-এর কাছে জমা পড়লেও ছাড়পত্র মেলেনি। নির্মাতাদের দাবি ছিল, বোর্ড ছবিতে ১২৭টি কাটের প্রস্তাব দিয়েছিল। ২০২৩ সালে Toronto International Film Festival (TIFF)-এ ছবিটির প্রদর্শনী হওয়ার কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের আপত্তির জেরে তা বাতিল হয়। পরে ৩ জুলাই কোনও প্রচার ছাড়াই ছবিটির আনকাট সংস্করণ ZEE5-এ মুক্তি পেলেও, ৫ জুলাই কোনও পূর্বঘোষণা ছাড়াই সেটি সরিয়ে নেওয়া হয়। ZEE5 জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত ভারতে ছবিটি স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ রাখা হয়নি, যদিও ছবিটির প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে।(Satluj Controversy)

আরও পড়ুন :- ‘অন্ধকারকে চ্যালেঞ্জ করছি’, Zee5 থেকে সতলাজ সরানো নিয়ে মুখ খুললেন দিলজিৎ


Exit mobile version