Site icon Hindustan News Point

Shakira Sea Beach Concert: রিওর সমুদ্রতটে ইতিহাস, ২০ লক্ষ দর্শকের সামনে কেরিয়ারের বৃহত্তম কনসার্ট সাকিরার

Shakira Sea Beach Concert

ব্রাজিলের রিও ডি জেনেইরো যেন এক রাতের জন্য পরিণত হয়েছিল সঙ্গীতের রাজধানীতে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা সাকিরার কনসার্ট ঘিরে তৈরি হয় নজিরবিহীন উন্মাদনা। শহরের বিখ্যাত ‘Copacabana Beach’-এ আয়োজিত এই মেগা শো তে উপস্থিত ছিলেন প্রায় ২০ লক্ষ মানুষ, যা শিল্পীর কেরিয়ারের সবচেয়ে বড় লাইভ কনসার্ট হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। (Shakira Sea Beach Concert )

স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ উন্মুক্ত ও বিনামূল্যে, যার জেরে দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও বহু পর্যটক রিওতে ভিড় জমিয়েছিলেন। বিকেল গড়াতেই সমুদ্রসৈকত জুড়ে মানুষের ঢল নামে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলো এবং সাউন্ডের ঝলকানিতে শুরু হয় মূল অনুষ্ঠান। মঞ্চে উঠে শাকিরা তাঁর একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন, যার মধ্যে ছিল তাঁর বিশ্বজোড়া হিট ট্র্যাকগুলিও। ভক্তদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ, নাচ এবং পারফরম্যান্স পুরো অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়। (Shakira Sea Beach Concert )

এত বিপুল জনসমাগম সামাল দিতে রিও প্রশাসন আগেভাগেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। সমুদ্রসৈকত জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, দমকল এবং মেডিক্যাল টিম। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একাধিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়। পাশাপাশি, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক প্ল্যান কার্যকর করা হয়।

রিও পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, “আমাদের কাছে এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রায় ২০ লক্ষ মানুষের উপস্থিতি সত্ত্বেও অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনার খবর নেই। দর্শকদের সহযোগিতাও উল্লেখযোগ্য ছিল।” (Shakira Sea Beach Concert )

প্রশাসনের পাশাপাশি আয়োজকরাও জানান, এই কনসার্টের অর্থনৈতিক প্রভাবও যথেষ্ট বড়। হোটেল, রেস্তরাঁ, পরিবহণ সমস্ত ক্ষেত্রেই ব্যাপক চাহিদা তৈরি হয়। পর্যটন শিল্পে নতুন গতি এসেছে বলে মত বিশেষজ্ঞদের।

সব মিলিয়ে, রিওর সমুদ্রতটে শাকিরার এই ঐতিহাসিক কনসার্ট শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়, বরং একটি বৈশ্বিক ইভেন্টে পরিণত হয়েছে, যা দীর্ঘদিন মনে রাখবেন সঙ্গীতপ্রেমীরা।

আরও পড়ুন : Diljit Dosanjh: কানাডার কনসার্টে খলিস্তানি পতাকা, বের করে দিলেন দিলজিৎ


Exit mobile version