Site icon Hindustan News Point

Shatrughan Sinha: ‘খামোশ’ ব্যবহার করলেই গুণতে হবে জরিমানা, বড় পদক্ষেপ শত্রুঘ্ন সিনহার

shatrughan sinha

‘খামোশ’। ১৯৭৮ সালে শত্রুঘ্ন সিনহা অভিনিত ‘বিশ্বনাথ’ ছবির জনপ্রিয় সংলাপ। সেই সংলাপ আজও সিনে প্রেমীদের মনে দারুণভাবে দাগ কেটেছে। অভিনেতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে যেন ‘খামোশ’ শব্দটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গিয়েছে। মানুষের মুখে মুখে তা ঘুরে বেড়ায়। এ বার আর সেটা হবে না। ‘খামোশ’ শব্দের যত্রতত্র ব্যবহার রুখতে আদালতে গেলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha Dialogue Khamosh)।

ডিপফেক-এর শিকার হয়ে আদালতের দ্বারস্থ হওয়া ঘটনা কোনও নতুন বিষয় নয়। বলিউডের বহু তারকাই বা ব্যক্তি অধিকার রক্ষার্থের আর্জি জানিয়ে বিভিন্ন সময় আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই আইনি পথেই হাঁটলেন বলিউডের প্রবীণ অভিনেতা ও বর্তমানে সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর জনপ্রিয় ‘খামোশ’ সংলাপের যত্রতত্র ব্যবহার রুখতেই আইনি পদক্ষেপ অভিনেতার। ১৯৭৮ সালে জনপ্রিয় সংলাপ ‘খামোশ’, এখনও সকলের মুখে মুখে ফেরে। আর সোশাল মিডিয়ার দৌলতে এখন যে কোনও ভিডিয়োও বা রিলে যথেচ্ছভাবে ব্যবহারও করা হয় সেই সংলাপ। এবার তা বন্ধ করতেই শক্ত হাতে রাশ টানতে উদ্যোগী হয়েছেন অভিনেতা। এবার থেকে কোনওমতেই বিনা অনুমতিতে ওই সংলাপ ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি।

শুটিংয়ে নিয়মভঙ্গের অভিযোগ, ব্ল্যাকলিস্টের পথে ‘ধুরন্ধর ২’-এর প্রযোজনা সংস্থা?

অভিনেতার অভিযোগ, জনপ্রিয় এই সংলাপ তো বটেই, একইসঙ্গে ভিডিয়োতে তাঁর ছবি, কণ্ঠস্বর ব্যবহার করে সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্রিয়েটররা যথেষ্ট ব্যবসা করছেন। কিন্তু সেক্ষেত্রে কোথাও অভিনেতার অনুমতি নেওয়া হয় না। এবার থেকে তা যাতে আর না ঘটে সে বিষয়েই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন শত্রুঘ্ন সিনহা। এই মামলার শুনানিতে বিচারপতি শর্মিলা দেশমুখ ২৪ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন। ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে অভিনেতা ২০ কোটি টাকা দাবি করেছেন। এমনকী তাঁর ছবি, কণ্ঠস্বর ও জনপ্রিয় সংলাপ ব্যবহার করে অনেকেই লাভজনক ব্যবসা করেছেন। তাঁদের সেই লাভের অংশ থেকেও অর্ধেক দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে আমিতাভ বচ্চন থেকে অভিষেক, ঐশ্বর্য, সলমন খান এমনকী সোনাক্ষীও একইভাবে ব্যাক্তি সুরক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু তাই নয় একই পথে হেঁটেছিলেন দক্ষিণী বিনোদুনিয়ার নাগার্জুন-সহ একাধিক তারকা। এবার সেই তালিকায় নাম জুড়ল প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহারও।


Exit mobile version